কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর উদ্যোগে দোয়া ও মিলাদ
নিউইয়র্ক: গত ১৯ শে মার্চ শনিবার বাদ মাগরিব স্থানীয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি খবির উদ্দিন ভূঁইয়ার বড় ভাই মরহুম হুমায়ন কবির ভূঁইয়া, বিএনপির মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর উপদেষ্টা মাওলানা কুতুব উদ্দিন মাহমুদের খালাম্মা মরহুমা রোশন আরা বেগম, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের চাচা মরহুম সোনা মিয়া, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মোঃ মনির হোসেন, ব্রংঙ্কসে দুর্বৃত্তের গুলিতে নিহত মোঃ আলমগীর হোসেন ও বেঙ্গল ক্যাবীর সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোকাররম হোসেন সহ সকলের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত দোয়া ও মিলাদে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এমদাদুল হক কামাল, সাধারণ সম্পাদক বাকির আজাদ, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নুরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ্ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইদ, চান্দিনা সোসাইটির সভাপতি মোঃ আবদুর রউফ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের ভূঁইয়া, উপদেষ্টা ডাঃ আলী আহমেদ, মাওলানা কুতুব উদ্দিন মাহমুদ ও ইঞ্জিনিয়ার আবদুল খালেক, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি হাজী ইউসুফ আলী, সহ-সভাপতি আবুল বাসার মিলন, সাধারণ সম্পাদক শামছুউদ্দিন আহমেদ শামীম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আবুল খায়ের আকন্দ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ মাওলানা ফায়েক আহমেদ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes