Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এখনো অনিশ্চিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী ইমরানের প্রধানমন্ত্রীর পদ অর্জন!

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: August 10, 2018 | 1:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এখনো অনিশ্চিত রয়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানের জন্য প্রধানমন্ত্রীর পদটি। তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
আচরণবিধি ভঙ্গের কারণে তাঁর জয়লাভ করা পাঁচটি আসনেরই ফল পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) বাতিল করে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ গ্রহণের জন্য তাঁকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে ইসিপি।

গত মঙ্গলবার ইসিপি তাকে শর্ত সাপেক্ষে সাবেক ক্রিকেটার ও পিটিআই প্রধান ইমরান খানকে জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের অনুমতি দিয়েছে। তার জয়লাভ করা পাঁচটি আসনের মধ্যে দুটি আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করা হলেও বিজয়ী ঘোষণা করা তিনটি আসনের মধ্যে একটি আসনের সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন।তবে ইসিপির শর্ত হচ্ছে, তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির ওপর তার শপথ নির্ভর করবে। ফলে বিজয়ী দলের প্রধান হিসেবে ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।
আইন অনুযাযী, বিজয়ী ঘোষণা করা এবং সরকারি গেজেটে প্রকাশিত কোনো প্রার্থীই শুধু জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন।
এরই মধ্যে তার দল তাকে মনোনয়ন দেওয়ায় তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় আছেন।
নির্বাচন কমিশন ইমরান খানের জাতীয় পরিষদের ৫৩ নম্বর (ইসলামাবাদ-২) আসন ও জাতীয় পরিষদের ১৩১ নম্বর (লাহের-৯) আসনে জয়লাভের ফল স্থগিত রেখেছে। এর মধ্যে লাহোরের আসনটির ফল লাহোর হাইকোর্টের নির্দেশে স্থগিত করে ইসিপি।

আর ইসলামাবাদের আসনে ইমরান খান ভোটের দিন গোপনীয়তা লঙ্ঘন করে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে ব্যালট পেপারে সিল দেন।
এতে নির্বাচন আচরণবিধির গুরুতর লঙ্ঘনের অভিযোগে ওই আসনটির ফল স্থগিত করে নির্বাচন কমিশন। তবে সর্বশেষ খবরে ডন জানায়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার লাহোর আসনটির ভোট পুনর্গননা ও ফল স্থগিত রাখার বিষয়ে লাহোর হাইকোর্টের আদেশ খারিজ করে দিয়েছেন।
এ ছাড়া ইসিপি ইমরান খানকে জাতীয় পরিষদের ৩৫ নম্বর (বান্নু) আসন, জাতীয় পরিষদের ৯৫ নম্বর (মিয়ানওয়ালি) আসন ও জাতীয় পরিষদের ২৪৩ নম্বর (করাচি) আসনে বিজয়ী ঘোষণা করে।
কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তার সব কয়টি আসনের ফল বাতিল করতে পারে নির্বাচন কমিশন। ভোটের দিন প্রকাশ্যে ভোট দেওয়া ছাড়াও নির্বাচনী প্রচারাভিযানের সময় অসংগত ভাষা ব্যবহারের কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে ইমরান খানের বিরুদ্ধে।

এখন এসব অভিযোগের ফয়সালা যদি ইমরান খানের বিরুদ্ধে যায়, তাহেল তিনি জয়লাভ করা সব কয়টি আসনে আযোগ্য ঘোষিত হবেন।
এর আগে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, নির্বাচন কমিশন প্রথমে ইমরান খানের জয়লাভ করা পাঁচটি আসনের ফলই স্থগিত ঘোষণা করেছিল। পরে এটি সংশোধন করে তাঁর দুটি আসনের ফল স্থগিত করা হয়।

পিটিআই থেকে ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার এক দিন পর এই সিদ্ধান্তের কথা জানাল ইসিপি। সবকিছু ঠিক থাকলে, আগামী ১৪ অথবা ১৫ আগস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলেও জানা গেছে।
সূত্র : পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও ডন ডটকম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV