ফেসবুক পেজ অ্যাডমিনদের জন্য আসছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যেসব পেজে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক যুক্ত সেসব পেজের অ্যাডমিনদের জন্য কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্ট বা হ্যাকড অ্যাকাউন্ট দিয়ে কিছু পোস্ট করে মার্কিন নাগরিকদের যাতে বিভ্রান্ত করা না যায় তা নিশ্চিত করতে ফেসবুক এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন পেজে বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণা চালানোর প্রচেষ্টা লক্ষ্য করেছে ফেসবুক।
ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর কারণে ২০১৬ সালের মার্কিন নির্বাচন প্রভাবিত হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কেম্ব্রিজ অ্যানালাইটিক নামের একটি প্রতিষ্ঠান একজন গবেষককে দেওয়া ফেসবুকের অনুমতির অপব্যাবহার করে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছিল। সেসব তথ্য ভুয়া খবর ছাড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার কাজে লাগানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সিনেটে জবাবদিহিও করতে হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তাম টাইমস স্মরণ করিয়ে দিয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়ার পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ফেসবুকের ‘ধীর গতির’ কথা স্বীকার করে নিয়েছিলেন জাকারবার্গ। গত এপ্রিলে প্রতিষ্ঠানটি রাশিয়ার তত্ত্বাবধানে চলা শত শত পেজ বন্ধ করে দিয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। ওই নির্বাচনে বিদেশি রাজনৈতিক পক্ষের হস্তক্ষেপ ঠেকাতে ফেসবুক ইতোমধ্যে সন্দেহভাজন ৩২টি ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে।
ফেসবুক ঠিক করেছে, এখন থেকে মার্কিন নাগরিকরা অধিক সংখ্যায় যুক্ত এমন পেজগুলোর অ্যাডমিনদের ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। শুধু তা-ই নয়; পেজ অ্যাডমিনদের বাড়ির ঠিকানাও সংগ্রহ করবে ফেসবুক! এর পাশাপাশি, পেজে নতুন একটি বিভাগ থাকবে যেখানে পেজটি কোন দেশ থেকে চালানো হয় এবং কারা ও পেজের অ্যাডমিন সেসব তথ্য দেখানো হবে। হ্যাকিংয়ের শিকার কোনও পেজে যদি বিতর্কিত কিছু প্রকাশিত হয়ও, তাহলেও ব্যবহারকারীরা পরিবর্তিত তথ্য ডেকে বুঝতে পারবেন পেজটি আগের অ্যাডমিনদের হাতে নেই, বা নতুন কোনও দেশ থেকে পরিচালিত হচ্ছে।
ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ার করার সাইট ইন্সটাগ্রামেও একই রকম নিরাপত্তা বৈশিষ্ট্য কার্যকর হতে যাচ্ছে। বাংলাট্রিবিউন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








