নিউইয়র্কে বাংলাদেশ মিশন ও কনস্যুলেট এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন
শারকে চামান খান: বাংলাদেশ মিশন ও কনস্যুলেট এর যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ঘটলো ১৯শে নিউইয়র্কস্হ স্থায়ী মিশনের মিলনায়তনে।এদিন সকালে স্থায়ী মিশনের মিলনায়তনে এক চিত্রাংকন প্রতিযোগিতায় প্রবাসী শিশুরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিশুদের প্রত্যেককে কনসাল জেনারেল শাব্বির আহম্দদ চৌধুরী উপহার তুলে দেন।

প্রতিযোগিতায় এ-গ্রুপে ১১ থেকে ১৮ বয়সের শিশুদের মাঝে সুভা সেলিম প্রথম, সামওয়ার সেলিম ও ইশতিক মাহমুদ যুগ্মভাবে ২য় এবং আহনাফ বিনতে জামান (রূপান্তী) ৩য় স্থান দখল করে। বি-গ্রুপে ৭ থেকে ১০ বয়সের শিশুদের মাঝে আরিফ রহমান প্রথম, নাজিব তাবাস্সুম ও শাহ্ নাজনীন নূর চাঁদনী যুগ্মভাবে ২য় এবং ময়না ও আহনাব চৌধুরী যুগ্মভাবে ৩য় স্থান দখল করে। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে শিশুদের এবং উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রবাসী বাঙালীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। কনসাল জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক প্রজ্ঞার উলেখ করে বলেন, “আমাদের উচিৎ তার মত মহান মানুষের জীবন থেকে আদর্শ গ্রহণ করা।” জনাব চৌধুরী তার বক্তব্য শেষে অনিবার্য কারণে অন্পুস্থিত স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এর লিখিত বক্তব্য পড়ে শোনান।
বঙ্গবন্ধুর জীবনীর ওপর আরো আলোচনা করেন ড. নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ওপর আবু রায়হান লিখিত একটি পুঁথি পাঠ করেন মিজানুর রহমান বিপব এবং একটি কথোপকথোনে অংশ নেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ এবং গোলাম সারোয়ার হারুন। কবিতা আবৃত্তি করেন রেখা আহমেদ, লুৎফুন নাহার লতা, আনিসুর রহমান, সারোয়ার মাহমুদ এবং ফকির ইলিয়াস। গান পরিবেশন করেন নাজমা রহমান, চন্দ্রা রায় এবং শহীদ হাসান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর শিশুবক্তা মাহী আলম ও ফারাবী রহমান এর আলোচনা এবং শিশুশিল্পী সুবেহ সেলিম ও মালিহা আলম এর আবৃত্তি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। শিশুদের জন্য একটি ধাঁধাঁর পর্ব পরিচালনা করেন মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ। এ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরী এবং ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান। সমবেত সকলের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থনা ও ঘোষণার দায়িত্বে ছিলেন মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি