Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: March 23, 2011 | 2:03 AM

ফখরুজ্জামান চৌধুরী: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি সুখবর। অনেক দিন ধরে এ খবরটির অপেক্ষায় ছিলেন বিশ্বব্যাপী কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এক ঝাঁক ফালতু, অপ্রয়োজনীয় অতিশয় বাজে ধরনের অপ্রত্যাশিত মেল এসে জ্যাম করে রাখতো ইন্টারনেট ব্যবহারকারীদের মেইল বক্সটি। এ অভিজ্ঞতা পাননি এমন ইন্টারনেট ব্যবহারকারী একজনও নেই- এমন কথা নির্দ্বিধায় বলা যায়। মেইল বক্সে ইনকামিং মেইলের প্রবেশের ব্যবহারে যত সতর্কই আপনি হোন না কেন, সপ্যাম (ঝচঅগ) বা জাংক (ঔটঘক) মেইল ঠিকই ঢুকে যাবে আপনার ঠিকানায়। যারা এসব দুষ্কর্ম করে তারা অনেক সেয়ানা। কারিগরি, যান্ত্রিক উৎকর্ষে তাদের দক্ষতা রীতিমতো তাক লাগিয়ে দেয়ার মতো।

বিশ্বে আজ ইন্টারনেটবিহীন জীবন অকল্পনীয়। উন্নত বিশ্বে তো এটা আরও বড় সত্য। ইন্টারনেটের ব্যবহারের সঙ্গে অপব্যবহারের চক্রবৃদ্ধি হারে দুশ্চিন্তায় ফেলে বিশ্বের বিখ্যাত সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট আর যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে। বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদেরকে স্প্যাম অথবা জাংক মেইলের অভিশাপ থেকে কি করে মুক্তি দেয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলে অনেক দিন ধরে।
অপকর্ম যারা করছে, তারা চিহ্নিত হয়েছে। কিন্তু আইনের সহায়তা ছাড়া তাদের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছিল না। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিলো মাইক্রোসফট। সামাজিক দায়বদ্ধতার কারণে তারা সিয়াটলের ফেডারেল কোর্টে ফেব্রুয়ারির শুরুতে ফৌজদারি মামলা দায়ের করে। মামলার আর্জিতে বলা হয়, স্প্যাম মেইলের মারফতে নকল ও ক্ষতিকারক ওষুধ, পণ্যের বিজ্ঞাপন প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে। লটারিতে প্রচুর অর্থ লাভের কাল্পনিক সুখবর জানিয়ে প্রেরিত বার্তায় প্রাপকের ব্যক্তিগত তথ্য, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ডের নম্বর, মেয়াদ উত্তীর্ণতার তারিখ ইত্যাদি চাওয়া হয়। অনেকে লোভের ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত এসব গোপন তথ্য জানিয়েও দেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা নবাগত এবং নিঃসঙ্গ বুড়োবুড়িরা এ ক্ষেত্রে সহজে বিভ্রান্ত হন।
হ্যাকার মানে যারা এ অপকর্মের হোতা, তারা পরবর্তীকালে এসব তথ্য অসৎ উদ্দেশে ব্যবহার করে। কখনও কখনও গোপন তথ্যের ভিত্তিতে ব্ল্যাকমেইলিংয়ের হুমকি পর্যন্ত পেয়েছেন তথ্য সরবরাহকারী ব্যক্তি।
বিজ্ঞাপনের বিস্ময়কর আবিষ্কার ইন্টারনেটের এমন অপপ্রয়োগে শঙ্কিত মাইক্রোসফট ও ফেডারেল কর্তৃপক্ষের কাছে করা আবেদনের প্রেক্ষিতে কোর্টের রায় তাদের অনুকূলে যায় এবং কর্মকর্তারা  গত ১৬ই মার্চ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও মাইক্রোসফটের একযোগে হানা দেন মুসৌরির কানসাস সিটি, পেনসিলভেনিয়ার ক্ল্যানটন, ডেনভার, ডালাসা বিশকাপো, সিয়াটল আর ওহাইর কলম্বাসে অবস্থিত ‘রাস্‌টক্‌ বট্‌নেট’-এর বিভিন্ন দপ্তরে। ওই নেটওয়ার্কটি বিশ্বব্যাপী স্প্যাম মেইল সরবরাহকারীদের নাটের গুরু। হানা দিয়ে ওদের অফিসের কম্পিউটারসমূহ জব্দ করেন। এসব কম্পিউটার দিয়ে পরিকল্পিতভাবে তাদের নেটওয়ার্ক বিশ্বব্যাপী স্প্যাম মেইল ছড়ানোর ‘ডিজিটাল অপরাধ’টি করে গেছে এতদিন।
এ অভিযানের ফলে বলা যায়, স্প্যাম মেইল, অনাকাঙ্ক্ষিত মেইল, ক্ষতিকর ওষুধ পণ্যের লোভনীয় বিজ্ঞাপন, অশ্লীল ছবি, বার্তার হাত থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা বাঁচবেন- এমন ধারণা কর্তৃপক্ষের। তাদের বিশ্বাস, পরিকল্পিত তল্লাশি অভিযানের ফলে অপরাধী চক্রটির মূল প্রতিষ্ঠান রাস্‌টক্‌ বট্‌নেট আর কার্যক্রম করতে পারবে না।
আর্জিতে মাইক্রোসফট কোরপ-এর পক্ষ থেকে বলা হয়, অনেক সময় ইন্টারনেট সেবা প্রদানকারীরাও নিজেদের অজান্তে ও অজ্ঞাতে রাস্‌টক্‌ সরবরাহকৃত যন্ত্রপাতিও ব্যবহার করেছেন।
কম্পিউটার প্রযুক্তির নিরাপত্তার দিকটি দেখে যে কোম্পানি, সেই সিমানটেক করণও মনে করে এ অভিযান শতকরা এক শ’ ভাগ সফল হয়েছে।
আদালতে মাইক্রোসফট তাদের আর্জিতে কারও নাম উল্লেখ না করে শুধু বলেছেন, ‘জন-১-১১’-এর বিরুদ্ধে অভিযোগ আনা হলো। কারণ তারা নিশ্চিতভাবে অপরাধীচক্রের নাম ও অবস্থান প্রাথমিক দিকে জানতেন না।
এ অভিযানে ইতিমধ্যে প্রত্যাশিত ফলও পাওয়া শুরু হয়েছে।
স্প্যাম কিম্বা জাংক মেইলের প্রবাহে ভাটা পড়েছে। তবে এ ব্যাপারে বিখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেল-এর সিনিয়র কর্মকর্তা বাংলাদেশী আমেরিকান ইফতেখার আহমেদ বলেন, প্রযুক্তির যেমন প্রয়োগ হবে ভাল কাজ, দুর্জন এর মন্দ ব্যবহারও করবে। কর্তৃপক্ষ তা প্রতিরোধের চেষ্টাও করছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে সবচেয়ে যা প্রয়োজন তা হলো ইন্টারনেট ব্যবহারকারীর বিচক্ষণ চিন্তাভাবনা আর লোভে ফাঁদ নেয়ার মানসিকতা। অপরিচিত কোন ঠিকানা থেকে আসা মেইল কখন না খোলা, মেইলের হেডিংয়ে যত লোভনীয় কথাই থাকুক না কেন!
ওয়ালস্ট্রিট জার্নাল (১৮ মার্চ) সংখ্যায় প্রকাশিত নিবন্ধ অনুসরণে।মানবজমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV