Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বস্টনে একই দিনে আ’লীগের দু ‘গ্রুপের স্বাধীনতা দিবসের কর্মসুচি

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 23, 2011 | 9:44 PM

 বাংলা প্রেস (নিউইংল্যান্ড): বস্টনে একই দিনে আওয়ামীলীগের দু’গ্রুপের মহান স্বাধীনতা দিবস পালনের কর্মসুচিকে কেন্দ্র করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা সংশয় ও বিভ্রান্তির সৃস্টি হয়েছে।বস্টনে একই দিনে আ’লীগের দু’গ্রুপের অনুষ্ঠান এর আগে আর কখনই হয়নি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি আ.লীগের দু’গ্রুপের একই দিনের এই কর্মসুচিকে বস্টনবাসীরা গ্রহন করতে পারছে না। ফলে বস্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে জল্পনা-কল্পনাসহ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবারে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আ.লীগের উভয় গ্রুপই ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে বলে জানা গেছে। আগামী ২৭ মার্চ দিন তারিখ নির্ধারন করে নিউইংল্যান্ড আ.লীগ (ইউসুফ-ইকবাল) গত ২ মাস আগে মহান স্বাধীনতা দিবসের কর্মসুচি ঘোষনা করেন। ক্যামব্রীজের রিঞ্জ এভেন্যুর একটি হল রুমে তারা প্রতি বছর নানা অনুষ্ঠানাদি পালন করে আসছে। কিন্তু এবারে কেবা-কারা হলটি জন্মদিন পালন করার কথা বলে অনেক আগেই বুকিং দিয়ে রাখেন। ফলে উভয় গ্রুপের দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারন করে। এ খবর জানাজানি হলে বস্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা সংশয় ও বিভ্রান্তি দেখা দেয়। আগামী ২৭ মার্চ ক্যামব্রীজের ১ জ্যাকসন প্লেস,জেফারসন পার্ক কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য নিউইংল্যান্ড আ.লীগের (ইউসুফ-ইকবাল) মহান স্বাধীনতা দিবস পালনের কর্মসুচির মধ্যে রয়েছে মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভা,কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। নিউইংল্যান্ড আ’লীগের সভাপতি ইউসুফ চৌধুরী ও সা.সম্পাদক ইকবাল ইউসুফ বার্তা সংস্থা বাংলা প্রেস’কে জানান,এবারের স্বধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সাথে অতিথি শিল্পীরাও গান গাইবেন। নিউইংল্যান্ড আ’লীগ (ইউসুফ-ইকবাল) প্রবাসী বাংলাদেশিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এদিকে, নিউইংল্যান্ড আ.লীগ (গনি-মামুন) ক্যামব্রীজের ৪০২ রিঞ্জ এভেন্যুর হল রুমে আগামী ২৭ মার্চ রোববার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস পালনের কর্মসূচী গ্রহন করেছে। অনুষ্ঠানের কর্মসুচির মধ্যে রয়েছে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ”বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বিষয়ক কর্মশালা। এতে অংশ গ্রহন করবেন প্রবাসে বসবাসরত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মহাজোট ভুক্ত রাজনৈতিক নেতৃবৃন্দবর্গ। এছাড়াও নতুন প্রজন্মের নেতৃবৃন্দরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে। সবান্ধবে অনুষ্ঠানে আসার জন্য নিউইংল্যান্ড আ.লীগ (গনি-মামুন) সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বস্টনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি আ’লীগের দু’গ্রুপের একই দিনের এই কর্মসুচিকে বস্টন প্রবাসী বাংলাদেশিরা ধিক্কার জানিয়েছেন। নাম প্রকাশে অনেচ্ছুক জনৈক শিক্ষক ও ব্যবসায়ী বার্তা সংস্থা বাংলা প্রেস’কে বলেছেন, তাদের এহেন কার্যক্রম সত্যিই ন্যাক্কারজনক। নিউইংল্যান্ড আ.লীগের বিবাদমান সমস্যা সমাধানে অচিরেই কেন্দ্রীয় হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে উভয় গ্রুপের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট আকার ধারনসহ বড় ধরনের সহিংসতা দেখা দেবে অনেকেই মনে করছেন। 

 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV