Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ৪৩ টি মনোনয়নপত্র বিক্রি : নয়ন-আলী ও রব-রুহুল প্যানেলের ২০টি করে, স্বতন্ত্র সভাপতি প্রার্থী জয়নাল, ওসমান ও সেক্রেটারি প্রার্থী সোহেল’র ১টি করে মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: August 24, 2018 | 11:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে ৪৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। এর মধ্যে নয়ন-আলী ২০টি, রব-রুহুল পরিষদ ২০টি মনোনয়নপত্র নিয়েছে। এছাড়া স্বতন্ত্র সভাপতি প্রার্থী জয়নাল আবেদীন ১টি, ওসমান চৌধুরী ১টি ও সেক্রেটারি প্রার্থী হিসেবে আবদুল মোমেন সোহেল ১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিটি মনোনয়ন বিক্রি হয়েছে ৫০০ ডলার করে।


মনোনয়নপত্র বিক্রি করে সোসাইটির মোট আয় হয়েছে ২১,৫০০ ডলার। ঘোষিত নির্বাচন তফসিল অনুযায়ী গত ১৯ ও ২০ আগষ্ট ছিল বাংলাদেশ সোসাইটির মনোনয়নপত্র বিক্রয়ের দিন।
প্রথম দিনে ১টি মনোনয়ন ক্রয় করেছেন গতবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ওসমান চৌধুরী। গত ২০ আগষ্ট সন্ধ্যায় সোসাইটির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন ১টি ও সেক্রেটারি প্রার্থী হিসেবে আবদুল মোমেন সোহেল ১টি মনোনয়ন ক্রয় করেছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় নয়ন-আলী প্যানেলের পক্ষে ২০টি মনোনয়নপত্র ক্রয় করেন প্যানেল উপদেষ্টা কাজী আজহারুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান ও ট্রাষ্টি বোর্ড মেম্বার ওয়াসি চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, বাবুল চৌধুরী, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সেক্রেটারি প্রার্থী ও বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি এমকে জামান, সগীর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, আরো উপস্থিত ছিলেন আহসান হাবিব, আবুল কাশেম, মিয়া মোহাম্মদ দুলাল, ডিউক খান, শেখ হায়দার আলী, হাসান জিলানী, আনোয়ার হোসেন।
অপরদিকে রাত ৮টায় রব-রুহুল প্যানেলের পক্ষে ২০টি মনোনয়নপত্র ক্রয় করেন প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আজিমুর রহমান বুরহান, সভাপতি প্রার্থি আবদুর রব মিয়া, বর্তমান সেক্রেটারী রুহুল আমিন ছিদ্দিকী, আবদুল মান্নান, তাজু মিয়া, আজাদ বাকের, সাদি মিন্টু, নাসির উদ্দিন, ডাঃ শাহনাজ আলম, গোলাম সারোয়ার মিয়া, শামীম আহমেদ, আবু ইউসুফ, এসএম আমানত ও সোহেল হেলাল।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, কমিশনার মোহাম্মদ আবদুল হাকিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, রুহুল আমিন সরাকর, কায়সার জামান কয়েস ও খোকন মোশারফ মনোনয়নপত্র বিলি করার সময় উপস্থিত ছিলেন। ৭ জন নির্বাচন কমিশনারের মধ্য মহিউদ্দিন দেওয়ান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি বলেন, কমিশনার মহিউদ্দিন দেওয়ান পদত্যাগ করার কারণে এখন ৬ জনকে কাজ করতে হচ্ছে। নতুন কমিশনার কে হবেন তার সিদ্ধান্ত নেবে সোসাইটির কার্যকরি কমিটি। মনোনয়নপত্র প্রত্যাহার করার তারিখ আগামী ৩০ আগষ্ট। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১০।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV