নিউইয়র্কে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে মজুমদার ফাউন্ডেশনের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ ২ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে মজুমদার ফাউন্ডেশনের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ ২ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন আগামী ২ সেপ্টেম্বর রোববার বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করবে। ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে এদিন বিকেল ৫টায় ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে বলে জানিয়েছেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল। এদিন উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৫’শ ছাত্রী-ছাত্রীর মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করবে প্রতিষ্ঠানটি।
মোহাম্মদ এন মজুমদার জানান, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে বিগত কয়েক বছর ধরে নিউইয়র্কে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হচ্ছে। মজুমদার ফাউন্ডেশন নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। এর মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!