Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পরিকল্পিতভাবে আফগান নাগরিককে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক সেনার ২৪ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: March 25, 2011 | 1:38 AM

 বাংলা প্রেস (নিউইংল্যান্ড): তিন বেসামরিক আফগান নাগরিককে পরিকল্পিতভাবে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সামরিক আদালত এক সেনাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার জেরেমি মরলক নামের ওই সেনা আদালতে  নিরপরাধ তিন আফগান নাগরিককে ‘পরিকল্পিতভাবে হত্যার’ কথা স্বীকার করেন। বিচারপতি লেফটেন্যান্ট কর্নেল কাওয়াসি হকস ওই দিনই রায় ঘোষণা করেন।

 

 

আফগানিস্তানে নিযুক্ত আরো চার সেনার ‘খুনি দল’ এবং ২২ বছর বয়সী মরলক গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মে মাসে কান্দাহারে তিন নিরস্ত্র লোককে হত্যা করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে গঠিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তদন্তদল মরলকের হত্যায় জড়িত থাকার প্রমাণ পায়।কয়েক দিন আগে জার্মানির দার স্পাইগেল পত্রিকায় নিহত ব্যক্তিদের লাশের পাশে ‘খুনি’ মরলকসহ আরেকজনের ‘বিকৃত’ ছবি প্রকাশ করা হয়। এর দুই দিন পর গত বুধবার মরলককে সিয়াটলের সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়। দার স্পাইগেলে প্রকাশিত ছবিতে শনাক্ত হওয়া আরেক ‘খুনি’ সেনা হচ্ছে ২০ বছর বয়সী অ্যান্ড্রু হোমস। তবে পত্রিকাটিও এ দুই সেনার পরিচয় উল্লেখ করে। মরলক আদালতে নিজের অপরাধ স্বীকার করেন। পাশাপাশি ‘খুনি দলের’ অপর চার সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন তিনি। হোমস বাদে হত্যার অভিযোগ ওঠা বাকি সেনারা হলেন, ক্যালভিন গিবস, মাইকেল ওয়াগনন ও অ্যাডাম উইনফিলড। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV