Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লিবিয়া হামলায় ৬০ শতাংশ আমেরিকানের সমর্থন:ওবামা বলেছেন তার পাওয়া নোবেল শান্তি পুরস্কার ও লিবিয়ায় বিমান হামলার মধ্যে কোনো স্ববিরোধিতা নেই

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: March 25, 2011 | 1:58 AM

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়া হামলায় ৬০ শতাংশ আমেরিকানের সমর্থন রয়েছে।আন্তর্জাতিক রাজনীতিবিদদের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার পাওয়া নোবেল শান্তি পুরস্কার ও লিবিয়ায় বিমান হামলা চালানোর মধ্যে কোনো স্ববিরোধিতা নেই। গতকাল ওয়াশিংটনে প্রকাশিত এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করেছে। ডেমোক্রেটিক দলীয় শীর্ষ নেতারা উত্তর আফ্রিকার দেশটির ওপর ‘নো ফ্লাই জোন’ নিশ্চিত করার প্রশ্নে ওবামার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার জন বোয়েনার এক চিঠিতে লিবিয়া বিষয়ে রণকৌশলের বিস্তারিত ব্যাখ্যা, বিশেষত গাদ্দাফিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে কি-না সেটা ওবামার কাছে জানতে চেয়েছেন। খবর এএফপি, রয়টার্স, এএনআই ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ও রাশিয়ার রাজনৈতিক নেতা ভ্লাদিমির ঝিরিনোভস্কিসহ আন্তর্জাতিক রাজনীতিবিদদের যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লিবিয়ায় হামলার পর ওবামার নোবেল শান্তি পুরস্কার ত্যাগ করার দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তার পাওয়া নোবেল শান্তি পুরস্কার ও লিবিয়ার বিরুদ্ধে হামলার মধ্যে কোনো স্ববিরোধিতা তিনি দেখেন না। গতকাল ওয়াশিংটনের ‘পলিটিকো’ পত্রিকার খবরে বলা হয়, ওবামা মনে করেন, তারা কোনো দেশ দখল করতে যাননি কিংবা এককভাবে কোনো ভূমিকা পালন করছেন না। তারা নিরাপত্তা পরিষদে পাস হওয়া ম্যান্ডেট অনুযায়ী যা কিছু করার করছেন। নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে ওবামা জানান, তিনি যখন নোবেল শান্তি পুরস্কার পান তখন একটা বিপরীত দিক ছিল, যেহেতু তাকে দুটি যুদ্ধ চালাতে হচ্ছে। তবে দুটি যুদ্ধের কমান্ডার-ইন-চিফ হলেও তিনি এমন এক ব্যক্তি ছিলেন যার লক্ষ্য ছিল শান্তি। ওবামা বলেন, ‘আমি মনে করি, আমেরিকান জনগণ পরস্পরবিরোধী কিছু খুঁজে পাবে না এমন এক ব্যক্তির বেলায়, যিনি শান্তিকে গুরুত্ব দেন এবং একজন স্বৈরশাসকের ক্ষমতা লোভের জন্য নিরীহ লোকদের বলি যাতে হতে না হয় সেটা নিশ্চিত করতে চান।’গতকাল ওয়াশিংটনে প্রকাশিত এক জনমত সমীক্ষায় দেখা গেছে, লিবিয়ার নো ফ্লাই জোন কার্যকর করে বেসামরিক লোকের জীবন বাঁচাতে ওবামা যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রতি ৬০ শতাংশ মার্কিন জনগণের সমর্থন রয়েছে। উত্তর আফ্রিকার দেশটির ওপর বিমান হামলা শুরু হওয়ার তিনদিনের মাথায় বৃহস্পতিবার জনমত জরিপ চালিয়েছে রয়টার্স ও আইপিএসওএস যৌথভাবে। এর আগে মঙ্গলবার সিএনএন পরিচালিত অপর এক জনমত জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ মার্কিন জনগণ মনে করেন, লিবীয় শাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। লিবিয়ার প্রশ্নে নিজ দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট ওবামা। বিরোধী দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ওবামা মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই লিবিয়ায় হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ ওঠার পর রিপাকলিকান দলীয় নেতারা প্রেসিডেন্ট ওবামার পক্ষ নেন। তারা বলেন, প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ভবিষ্যতে মুসলিম বিশ্বের সঙ্গে ঝুঁকিপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার জন বোয়েনার প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো এক চিঠিতে ওবামার লিবিয়া বিষয়ক রণকৌশলের বিস্তারিত ব্যাখ্যা বিশেষ করে গাদ্দাফিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে কি-না সেটা জানতে চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV