Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সিনেটর জন ম্যাককেইনকে স্মরণ : আমাকে এবং বুশকে সেরা প্রেসিডেন্ট বানিয়েছিলেন ম্যাককেইন – ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: September 1, 2018 | 12:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে শনিবার শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন মার্কিন সিনেটর ও ভিয়েতনাম যুদ্ধবন্দী জন ম্যাককেইন। গত রোববার ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। স্মরণ অনুষ্ঠানে পরিবারের সদস্যরাসহ যোগ দেন সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। ম্যাককেইনের শেষইচ্ছেনুযায়ী এতে যোগ দেয়ার অনুমতি পান নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। ছিলেন ৩ সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ ও হিলারি ক্লিনটন। ছিলেন ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও তার সঙ্গী জ্যারেড কুশনার। ম্যাককেইনের জীবন ও কর্মের ওপর শ্রদ্ধা জানিয়ে স্মরণ বক্তৃতায় বারাক ওবামা বলেন, ‘তিনি অতীতের পার্থক্যগুলো দেখতে পেতেন। বিশ্বাস করতেন গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতায়। আমাকে এবং বুশকে সেরা প্রেসিডেন্ট তিনিই বানিয়েছিলেন। জর্জ বুশ বলেন, ‘ম্যাককেইনের জীবন আমার দেশের সাহসীকতার ইতিহাসের এক মহাকাব্য।’

বাবার স্মরণ ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত হওয়া মেয়ে মেগান ম্যাককেইন বলেন, ‘আজ আমরা আমেরিকার সেরাটি হারানোর জন্য শোকহত। এটিই সত্যি, জন ম্যাককেইনের আমেরিকাকে আর সেরা করার দরকার নেই, কারণ আমেরিকা সব সময়ই সেরা ছিল।’ ম্যাককেইনের দীর্ঘদিনের বন্ধু জো লিবারম্যান বলেন, ‘ম্যাককেইনের মৃত্যু সেরা জাতির মূল্য স্মরণ করিয়ে দেয়।’ যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেন, ‘ম্যাককেইনকে ছাড়া বিশ্ব একা, তিনি সব সময় সেরাটির জন্য লড়াই করেছিলেন। তিনি ছিলেন ভাগ্যের উপহার।’

সোমবার মেরিল্যান্ডের মার্কিন নেভাল একাডেমিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে। এরপর তাকে তার একাডেমির সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু এডমিরাল চুক লারসনের সমাধির পাশে সমাধিস্থ করা হবে। সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV