Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রথম মহাকাশ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: September 4, 2018 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সফলভাবে শুরু হলো বাংলাদেশের প্রথম মহাকাশ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক কার্যক্রম। গতকাল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সমপ্রচারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। খেলাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। স্যাটেলাইটের সেবা নিয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করে। এদিকে স্যাটেলাইটের সিগন্যাল রিসিভ করতে দেশের আরো ১২টি টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেয়া হয়। প্রতিটি চ্যানেল স্যাটেলাইটের সিগন্যাল চমৎকারভাবে রিসিভি করেছে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল  বলেন, পরীক্ষামূলক কার্যক্রমে আমরা ভালোভাবে সফল হয়েছি। অন্য টেলিভিশন চ্যানেলগুলোর অভিজ্ঞতাও অসাধারণ।
প্রত্যেকটি চ্যানেল স্যাটেলাইটের সংকেত ভালোভাবে রিসিভ করতে পেরেছে। ডিবিসি, এটিএন বাংলা, মাছরাঙা, বিজয় টিভি থেকে শুরু করে প্রত্যেকে ভালো অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি জানান, এই টুর্নামেন্টের সমপ্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সমপ্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করেছি। অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান। উল্লেখ্য, গত ১২ই মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ