Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

কানাডায় সরকার পতন,পার্লামেন্ট বিলুপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: March 27, 2011 | 3:03 AM

ইউএসএনিউজ ডেস্ক: কানাডায় শনিবার পার্লামেন্ট বিলুপ্ত করেছেন দেশটির গভর্নর জেনারেল। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার শুক্রবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় সরকারের পতন হয়। আগামী ২ মে পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। হাউস অব কমন্সে লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনাটিয়েফের উত্থাপিত সরকারের ওপর অনাস্থা প্রস্তাবটি ১৫৬-১৪৫টি ভোটে পাস হয়। লিবারেল পার্টির এমপিরা ছাড়াও অন্য দুটি বিরোধী দলের সদস্যরা প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।করপোরেট কর হ্রাস, স্টিলথ জঙ্গিবিমান ক্রয়ের পরিকল্পনা এবং অপরাধ দমন কর্মসূচির সম্পূর্ণ ব্যয় সম্পর্কিত তথ্য প্রকাশ না করে হার্পার সরকার বেআইনি কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি পার্লামেন্টারি কমিটির তদন্তের পর এ অনাস্থা ভোট হয়।এএফপি
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV