Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন বিক্ষোভ কর্মসূচি পালনে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 11, 2018 | 10:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ। গত সোমবার রাতে জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন এবং পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।


এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মো. সোহরাব হোসেন, খলকুর রহমান, শেখ হায়দার আলী, ওয়েস আহমেদ, দেওয়ান মেহরাব রাজা প্রমুখ।
সভায় জানান হয়, ২৩ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে কাল পতাকা প্রদর্শণ এবং ২৭ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনে করা হবে বলে জানানো হয়। এসব কর্মসূচির সমর্থনে আরো কয়েকটি প্রস্তুতি সভা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা হচ্ছে। বিক্ষোভের সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানান হয় সভায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV