Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সব মুক্তিকামী মানুষের অন্তরে-নিউইয়র্ক বঙ্গবন্ধু’র জন্মদিন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: March 28, 2011 | 2:44 AM

 হাকিকুল ইসলাম খোকনঃ যথাযথ মর্যাদার সাথে নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র ৯১ তম জন্মদিন উদযাপন করেছে। এ উপলক্ষে গত ২০ মার্চ রবিবার অপরাহ্ন ২টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টুরেন্টে বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের দুই সহদর আকিব ও আদিব প্রথমে বিশাল আকার কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করে।

 

 

পরে নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জয় বাংলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধ সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট সিনিয়র ডেপটি কমান্ডার ডা: মাসুদুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ: দপ্তর সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের কেন্দ্রিয় সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, আওয়ামী লীগ নেতা রমেশ নাথ, রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম. আর আমিন, যুবলীগ নেতা জসিম উদ্দিন খান মিঠু, জুয়েল আহমদ, মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির, কাজী খালিকুজ্জামান, গাজী লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন।

 

 

প্রধান বক্তা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম। সভার এক পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ টেলিফোনে নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধু’র ৯১ তম জন্মদিনে বলেন, যতদিন নির্যাতন, নিপীড়িত মানুষ ও সংগ্রামের কথা ইতিহাসের পাতায় লেখা হবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সব মুক্তিকামী মানুষের অন্তরে।অনুষ্ঠানের প্রারম্ভে ‘৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV