নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারি : গভর্নর কুমো, হচুল ও জন ল্যু জয়ী, হেরে গেলেন হোজে পেরাল্টা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ডেমোক্র্যাট প্রাইমারিতে গভর্ণর কুমো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
লেফটেন্যান্ট গভর্ণর পদে ক্ষমতাসীন ক্যাথি হচুল বিজয়ী হন। এ্যাটর্ণি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন বর্তমানের লেটিশিয়া জেমস। তিনজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৪১.৮৮ শতাংশ ভোট পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই বহুল আলোচিত প্রাইমারি। ভোর ছ’টায় শুরু হয়ে রাত ন’টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। প্রাইমারিতে ভোটারদের উৎসাহ ও ভোট প্রদানের হার বরাবর কম হলেও এবার মোটামুটি তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। প্রার্থীদের ব্যাপক প্রচারণার কারণে তুলনামূলকভাবে ভোটার আগমনের হার একটু বেশি ছিল।
পর পর দুই মেয়াদে নির্বাচিত গভর্ণর এন্ড্রু কুমোকে প্রাইমারিতে চ্যালেঞ্জ করেন সেলিব্রেটি অভিনেত্রী ও এক্টিভিস্ট সিন্থিয়া নিক্সন। বিভিন্ন মহলে তিনি বেশ সাড়া তুললেও খুব একটা সুবিধা করতে পারলেন না।
এদিকে স্টেট সিনেটে ডিস্ট্রিক্ট-১১ তে টনি এভেলাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু। ডিস্ট্রিক্ট-১৩ তে হোসে পেরেলটা হেরে গেছেন। এখানে জয়ী হয়েছেন নবাগত নারী প্রার্থী জেসিকা রামোস। এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজ বিজয়ী হয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests