Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এনওয়াইপিডির ৭ সদস্য কারাগারে : নিউইয়র্কে জুয়া ও পতিতা চক্রের সাথে জড়িত ৪০ পুলিশ!

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: September 14, 2018 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জুয়া ও পতিতা চক্রের সাথে জড়িত থাকা এবং তাদেরকে সুরক্ষা দেয়ার অভিযোগে গত বুধবার নিউইয়র্ক পুলিশের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সাতজনের মধ্যে ৩ জন সার্জেন্ট, ২ জন ডিটেকটিভ এবং ২ জন অফিসার। এ ছাড়াও ২ জন ডিটেকটিভের বিরুদ্ধে কোন ক্রিমিনাল অভিযোগ দায়ের করা না হলেও তাদের অস্ত্র ও ব্যাজ নিয়ে নেয়া হয়েছে এবং তাদেরকে কর্মস্থল থেকে সরিয়ে হালকা দায়িত্বে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে তারা শাস্তির সম্মুখীন হবেন। সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, এই একই অভিযোগে আরো ৪০ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিউইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নীল বলেছেন, এই বিভাগে শপথ নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেছেন, এই বিভাগে যারা কাজ করেন তাদেও অবশ্যই বিভাগের সর্বোচ্চ মান সমুন্নত রাখতে হবে। তাতে কেউ ব্যর্থ হলে তার জন্য তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে এবং সে শাস্তি হবে দ্রুত সময়ের মধ্যে। তিনি জানান, পুলিশ বিভাগের ইন্টারনাল এ্যাফেয়ার্স ব্যুরো (আইএবি) এদের বিষয়ে তদন্ত চালাচ্ছে। এই তদন্ত থেকে একটি বার্তা পরিস্কার যে, এনওয়াইপিডি-তে ক্রিমিনাল বা নৈতিকতা বিরোধী কার্যকলাপের কোন স্থান নেই।
এনওয়াইপিডি’র একটি সূত্রে বলা হয়েছে এআইবি পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদেও নিজেদের ঘর পরিস্কার করছি। যে সাতজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে তারা হচ্ছে, ব্রুকলিন ৬৯ প্রিসিংটের সার্জেন্ট কার্লোস ক্রুজ, কুইন্স সাউথ এভিডেন্স কন্ট্রোল টিমের সার্জেন্ট লুইস ফায়লা, ট্রানজিট ব্যুরো ইনভেস্টিগেশন ইউনিটের সার্জেন্ট ক্লিফ নিয়েভেস, ব্রুকলিন হাইটসের ৮৪ প্রিসিংটের অফিসার স্টিভেন নিয়েভেস, ফ্লাশিং ১০৯ প্রিসিংটের অফিসার জিয়ানকার্লো রাসপান্তি, ডিটেকটিভ জিওন্যানি রোজাস-আকোস্টা এবং ডিটেকটিভ রেনে সামাননিয়েগো। এদের মধ্যে সর্বোচ্চ ২০ বছর ধরে কর্মরত রয়েছেন ফায়লা ও রাসপান্তি এবং সর্বনি¤œ ৭ বছর ধরে চাকরি করছেন অফিসার নিয়েভেস। এদেরকে বিনা বেতনে ৩০ দিনের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশের এই সূত্র জানান, কথিত জুয়া ও পতিতা চক্রের সাথে এদের যোগাযোগ ঘটিয়ে দিয়েছিল নিউইয়র্ক পুলিশের এজন অবসরপ্রাপ্ত ডিটেকটিভ, যিনি এখন বিভিন্ন অপরাধী সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তিনি আরো জানান আইএবি দীর্ঘ তিন বছর ধরে তদন্ত চালিয়ে এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
কুইন্সের ডিস্ট্রিক্ট এ্যাটর্নি রিচার্ড ব্রাউন এ ব্যাপারে মন্তব্য করে বলেছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের সর্বোচ্চ সংখ্যক অফিসারই সৎ এবং নিবেদিতপ্রাণ। তারাই নিউইয়র্ক নগরীকে বসবাসের উপযোগী নিরাপদ করে রেখেছে। কিন্তু যে সামান্য সংখ্যক কর্মকর্তা এ ধরনের কাজে লিপ্ত হয়ে তাদেও হাজার হাজার সহকর্মীর সুনাম নষ্ট করছে তাদেও প্রতি আমার অফিস কিংবা পুলিশ কমিশনার ও’নীলের অফিস সামান্যতম সহনশীলতা দেখাবে না। আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV