ট্রাফিক সিগন্যালে বিয়ের প্রস্তাব!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামি সমুদ্র সৈকত। সেখানে এক ট্রাফিক পয়েন্টে পুলিশ অকস্মাৎ থামিয়ে দিল একটি প্রাইভেট কার। তারপর তার ভিতর থেকে এক যুবতীকে বের করে আনলো। সঙ্গে বেরিয়ে এলেন তার বয়ফ্রেন্ডও। তাদের কাছে পুলিশ জানতে চাইলো- তোমাদের কিছু বলার আছে?
ওই যুবতীর বয়ফ্রেন্ডের নাম কেনেথ। তিনি সঙ্গে সঙ্গে এক হাঁটু গেঁড়ে দিলেন। প্রেমিকার দিকে নিজের কাছে রাখা আংটি এগিয়ে ধরে প্রস্তাব করলেন আমি তোমাকে বিয়ে করতে চাই।
তার এ প্রস্তাবে হতবিহ্বল হয়ে যান ওই যুবতী। তিনি আনন্দে, বিস্ময়ে দু’হাতে মুখ ঢেকে ফেলেন। বলেন, ওহ মাই গড। তুমি কি ক্রেজি!
অবশেষে তিনি পুলিশ অফিসারকে বললেন, এমন বিয়ের প্রস্তাবে কি বলতে হয় তা তিনি জানেন না। তাই তিনি প্রেমিক কেনেথের দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকেন হাঁটু গেঁড়ে বসে থাকা তার প্রেমিকের দিকে আর আংটির দিকে। অবশেষে তিনি বলেন- ইয়েস।
সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ তাদেরকে অভিবাদন জানান কংগ্রাচুলেশনস, গাইস।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








