Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্টুরেন্ট ম্যানেজার শিমুল প্রহৃত, দুর্ব্যবহার করায় ধাক্কা মেরেছি : রানা

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: September 16, 2018 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ সোসাইটি ইনকের ‘নয়ন-আলী’ পরিষদ’র ‘ক্রীড়া ও আপ্যায়ণ সম্পাদক’ পদপ্রার্থী মো: এইচ রশিদ রানার হাতে প্রহৃত হয়েছেন রেস্টুরেন্টটির ম্যানেজার আবতাবুজ্জামান শিমুল। হামলার ঘটনায় পুলিশ রিপোর্ট হয়েছে। আবতাবুজ্জামান শিমুল এক লিখিত অভিযোগে এ তথ্য জানান। অভিযোগের ব্যাপারে মো: এইচ রশিদ রানা ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, শিমুল আমার সাথে দুর্ব্যবহার করার এক পর্যায়ে আমি তাকে ধাক্কা মারি।
আবতাবুজ্জামান শিমুল লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি একজন বাংলাদেশী-আমেরিকান প্রবাসী। বাংলাদেশ সোসাইটির একজন সাধারণ সদস্য। আমি এখানকার খাবার বাড়ি রেস্টুরেন্টে কাজ করি। অভিযোগে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর শনিবার রাতে আমার সাথে অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার সাথে যে অন্যায় হয়েছিল তা আমাদের কমিউনিটির মানুষের কাছে জানাতে চাই। ৮ সেপ্টেম্বর শনিবার আওয়ামীলীগের ৪০-৫০ জনের একটি দল খাবার বাড়ি রেস্টুরেন্টে এসে আড্ডা দিতে শুরু করে। এ সময় আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ সোসাইটি ইনকের ‘নয়ন-আলী’ পরিষদ থেকে ‘ক্রীড়া ও আপ্যায়ণ সম্পাদক’ পদপ্রার্থী মো: এইচ রশিদ রানা আমার কাছে মিস্টির অর্ডার করে। আমি প্রথম পর্যায়ে মিস্টি সরবরাহ করি। পরবর্তীতে তিনি আবারও দশটি মিস্টির জন্য বলেন। আমি বলি, ৪০ জন মানুষকে কিভাবে দশটি মিস্টি দিব? এটা বলে চলে যাই। কিন্তু রেস্টুরেন্টের মালিক বিশ^াস ভাই আমাকে মিস্টি দিতে বললে আমি পুনরায় ‘রানা’র কাছে যাই এবং বলি কয়টা মিস্টি লাগবে। তখনই তিনি আমার উপর চড়াও হন এবং আকর্ষিকভাবে আমার মুখের ওপর স্বজোরে ঘুষি মারেন। তার এমন কাজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সহ উপস্থিত সবাইকে অবাক করে। সাথে সাথে আমরা পুলিশ কল করি। কিন্তু সে তখনই পালিয়ে যায়। পুলিশ ঘটনার বিবরণ শুনে এবং রেস্টুরেন্টের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে তাকে খুঁজতে থাকে। এরপর তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট হয়। এরই মধ্যে তার দলের অন্যান্যরা আমার কাছে এসে সমঝোতার চেষ্টা করে। এমনকি ঘুষও অফার করে, যাতে আমি ঘটনাটি আর না বাড়াই।
আবতাবুজ্জামান শিমুল লিখিত অভিযোগে বলেন, সাংবাদিক এবং বাংলাদেশী কমিউনিটির কাছে আমার প্রশ্ন- এই ধরণের দৃষ্টিভঙ্গির একজন মানুষ বাংলাদেশ কমিউনিটির অভিভাবক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সোসাইটি ইনক’ এর গুরুত্বপূর্ণ একটি পদপ্রাথী হয়ে বাংলাদেশ কমিউনিটির সাধারণ মানুষদের কি সেবা দেবে? আর তার নির্বাচনী প্যানেল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কি না?
এবিষয়ে বাংলাদেশ সোসাইটি ইনকের ‘নয়ন-আলী’ পরিষদের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, বিষয়টি মো: এইচ রশিদ রানার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এর সাথে ‘নয়ন-আলী’ পরিষদের কোন সম্পৃক্ততা নেই। ‘নয়ন-আলী’ পরিষদের এখানে কিছুই করার নেই। এ ঘটনায় ‘নয়ন-আলী’ পরিষদকে জড়ানো কোনভাবেই উচিত হবে না। তারা বলেন, রশিদ রানা এ অনাকাঙ্খিত ঘটনাটির জন্য তাদের নিকট দু:খ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মো: এইচ রশিদ রানা জানান, ঘটনার দিন আমি খাবার বাড়ি রেস্টুরেন্টের অন্যতম স্বত্তাধিকারী বিশ্বাস ভাইয়ের কাছে মিস্টির অর্ডার দেই। এসময় রেস্টুরেন্টের কর্মী আবতাবুজ্জামান শিমুল এসে আমাকে বলেন শুধু মিস্টির অর্ডার দিলে চলবে না। মিস্টি সোল্ড আউট। তখন আমি অর্ডার ক্যান্সেল করি। এতে শিমুল আমার সাথে দুর্ব্যবহার করে। এরই এক পর্যায়ে আমি তাকে ধাক্কা মারি।
ঘটনার বিষয়ে খাবার বাড়ি রেস্টুরেন্টের অন্যতম স্বত্তাধিকারী হারুন ভূইয়া জানান, মো: এইচ রশিদ রানার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট করা হয়েছে। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। তবে এ বিষয়ে রশিদ রানার পক্ষ থেকে আমাদের কাছে সমঝতার প্রস্তাব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV