২০১০ সালে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড চীনে: অ্যামনেস্টি
ইউএসএনিউজ ডেস্ক: সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ডের ঘটনা চীনে।দেশটিতে ২০১০ সালে কয়েক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা পৃথিবীর সব দেশের মৃত্যু দণ্ডের চেয়ে বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে পিটিআই আজ সোমবার এ খবর জানায়।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, যেহেতু চীন বিষয়টি রাষ্ট্রের গোপন বিষয় হিসেবে মনে করে, তাই এ বিষয়ে সঠিক সংখ্যা জানা যায়নি। চীন যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তাদের অনেকেই অহিংস অপরাধের জন্য জীবন দিতে হয়েছে এবং এসব বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ হয়নি বলে মনে করে অ্যামনেস্টি।সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাইরে অন্য সব দেশে ২০০৯ সালে ৭১৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ২০১০ সালে কমে ৫২৭ জনে দাঁড়ায়। এ ছাড়া ২০১০ সালে ২৩টি দেশে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।জি-২০ দেশের সদস্যদের মধ্যে চীন, জাপান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে বিচারিক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








