Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ার লংবিচে প্রমাণ নষ্ট করতে পুলিশের বিরুদ্ধে সফ্টওয়ার ব্যবহারের অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: September 19, 2018 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লংবিচে সফ্টওয়ার ব্যবহার করে অপরাধিদের প্রমাণ নষ্ট করা হয়। স্বয়ং পুলিশের বিরুদ্ধেই এমন একটি অভিযোগ উঠেছে বলে জানা গেছে। পুলিশ নিজেই ‘টাইগার টেক্সট’ নামে একটি মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে সংগৃহিত প্রমাণগুলো মুছে ফেলে বলে সম্প্রতি দেশটির একটি তদন্ত সংস্থা জানতে পেরেছে।

লংবিচ শহরের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়েছেন, তথ্য মুছে ফেলার অভিযোগে তাদের পুলিশ স্টেশনে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঐ ফোনগুলোতে টাইগার টেক্সট সফ্টওয়ারটি ইন্সটল করা ছিল বলেও দাবি করা হয়েছে। কিছু অসাদু কর্মকর্তা অপরাধমূলক প্রমাণগুলো আদালতে সোপর্দ করা আগেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে এই ধরণের প্রযুক্তি ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য, টাইগার টেক্স এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে নির্দিষ্ট সময় পর বাছাইকৃত তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্য। এই এপ্লিকেশনটি ব্যবহার করে একবার কোন তথ্য মুছে ফেলার পর আর তা কখনোই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এমনকি ফরেন্সিক পরীক্ষায়ও তা ধরা পড়বে না। যদিও তা শুধু পুলিশের গোপন তথ্য ও অভিযানগুলোর নথি মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় বলে অন্য দুজন কর্মকর্তা দাবি করেছেন। আল-জাজিরা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ