Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আনারস, কলা, লেবুগাছ থেকে তৈরি হবে পরিবেশবান্ধব গাড়ি ‘গ্রিন-কার’,তেলের খরচ কমবে

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: March 28, 2011 | 10:59 PM

ইউএসএনিউজ  ডেস্ক: এবার আনারস, কলা আর লেবুগাছের আঁশ থেকেই পরিবেশবান্ধব গাড়ি প্রস্তুত করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। এরকম গাড়ির নাম দেয়া হচ্ছে গ্রিন-কার (সবুজ গাড়ি)। এটি উৎপাদন প্রক্রিয়ায় বহুল প্রচলিত প্ল্যাস্টিকের স্থানটি দখল করে নেবে বিভিন্ন ফল গাছের আঁশ থেকে প্রস্তুত নতুন এক ধরনের প্ল্যাস্টিক। এর ফলে গাড়ির ওজন হবে কম ও তেলের খরচ কমিয়ে আনবে বহুলাংশে। ব্রাজিলের সাও পাওলো স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, তারা বিশেষ ও কার্যকরী এক প্রক্রিয়ায় আনারস, লেবু, কলা ছাড়াও অন্যান্য ফল গাছের আঁশ থেকে প্ল্যাস্টিক তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এটি বাজারে বহুল প্রচলিত প্ল্যাস্টিকের চেয়ে বেশ মজবুত, ওজনে হাল্কা ও পরিবেশবান্ধব। ফলের গাছ থেকে পাওয়া ন্যানো-সেলুলোজ আঁশ থেকে উৎপাদিত এ প্ল্যাস্টিক হবে কেভ্‌লার-এর মতোই মজবুত। কেভ্‌লার থেকে কর্ম, বুলেটপ্রুফ জ্যাকেট ইত্যাদি তৈরি হয়। তবে, কেভ্‌লার বা বহুল প্রচলিত প্ল্যাস্টিকের সঙ্গে নতুন উদ্ভাবিত প্ল্যাস্টিকের পার্থক্য একটাই। তা হলো এটা পুনরায় নবায়নযোগ্য। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ন্যানো সেলুলোজ আঁশ প্ল্যাস্টিক তৈরির অন্যতম প্রধান উপাদান হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকে। গবেষক দলটির প্রধান অ্যালসাইডস লিয়াও বলেন, বিভিন্ন ফলজ গাছের আঁশ থেকে তৈরি করা প্ল্যাস্টিকটি হবে বেশ হাল্কা, তবে খুবই মজবুত। প্রচলিত প্ল্যাস্টিকের চেয়ে ৩০ শতাংশ হাল্কা ও ৩ থেকে ৪ গুণ মজবুত হবে এটি। গাড়ির বিভিন্ন অংশ যেমন ড্যাশ বোর্ড, বাম্পার, সাইড, প্যানেল, এই প্ল্যাস্টিক থেকে প্রস্তুত করা সম্ভব হবে। তাছাড়াও এতে কিছু যান্ত্রিক সুবিধাও পাওয়া যাবে। অতিরিক্ত তাপ, গ্যাসোলিন, পানি ও অক্সিজেনেও এর তেমন কোন ক্ষতি হবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV