Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিনদিনব্যাপী এনআরবি গ্লো্বাল সম্মেলন ও বাণিজ্যমেলা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 22, 2018 | 1:53 PM

https://www.facebook.com/USANewsNY/videos/240769499942634/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : অনাবাসী বাঙ্গালিদের অর্জনের স্বীকৃতি তুলে ধরা, এবং বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে তাদের ব্যাপকতর ভূমিকার সম্ভাবনা উন্মোচিত করাসহ  উত্তর আমেরিকার মূলধারায় বাংলাদেশে পণ্য সামগ্রীর অধিকতর বাজার সৃষ্টির প্রত্যয় ব্যক্তের মাধ্যমে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে তিনদিনব্যাপী এনআরবি গ্লো্বাল সম্মেলন ও বাণিজ্যমেলা শুরু হয়েছে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সদস্য এনআরবি ওয়াল্ড ওয়াইড ইঙ্ক আয়োজিত এই ট্রেড ফেয়ারে বাংলাদেশ থেকে রূপায়ন গ্রুপ, আমেরিকার পূর্বাচল সিটিসহ ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শুক্রবার সন্ধ্যা ৮টায় ৪৭টি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এর ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুজ্জামান খান। উদ্বোধী বক্তব্যে শহীদুজ্জামান খান বলেন এধরণের উদ্যোগ যত বেশী হবে ততই দেশের জন্য মঙ্গল। দেশের ব্যবসা-বাণিজ্যের একটি নতুন দ্বার উন্মোচিত হলো। এরপরই মেলা প্রাঙ্গণের দ্বার উন্মোচন করেন ঢাকা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসেন।

  

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া আরো বক্তব্য রাখেন ওয়াশিংটন থেকে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমার্স কাউন্সিলর আখতার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ জিয়াউদ্দীন আহমেদ, রূপায়ন গ্রপের ভাইস প্রেসিডেন্ট মাহির আলী খান রাতুল, এনআরবিসি ব্যাংকের পরিচালক ও নিউজার্সীর কাউন্সিলর ডঃ নূরন নবী।

নৃত্যাঞ্জলী সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় গীতি-নৃত্য ‘হৃদয়ে বাংলাদেশ’ উপস্থিত দর্শকবৃন্দকে আনন্দে উদ্বেলিত করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় নিউইয়র্ক গভর্ণর অফিস কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ইমিগ্রান্ট দিবস ঘোষণার খবর। নিউইয়র্ক স্টেট গভর্ণ্র এন্ড্রু ক্যুমোর প্রতিনিধি হার্শ পারেখ স্টেট সেনেটর হোজে পেরাল্টা কর্তৃক প্রদত্ত প্রকলেমেশনটি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ জিয়াউদ্দীন আহমেদ এর কাছে হস্তান্তর করলে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমান জাতিসংঘের অধিবেশন প্রথম বাংলায় বক্তৃতা করেন।  জন্মশত বার্ষিকীর আগে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার প্রস্তাবনায় এই দিনটি বাংলাদেশী ইমিগ্রেশন ডে হিসেবে স্বীকৃতি পেলো। 

এনআরবি ওয়াল্ড ওয়াইড এর সিইও বিশ্বজিত সাহা স্বাগত বক্তেব্যে বলেন, জন্মভূমি থেকে ১০,০০০ মাইল দূরে থাকলেও প্রতিটি অনাবাসী বাঙ্গালির মনে অহর্নিশ জেগে থাকে সেই ফেলে আসা স্বদেশভূমির কথা। এই কথার প্রমাণ মেলে আমাদের প্রতিদিনের জীবনচারিতায়। খাদ্যাভাসে, বসনভূষণে, ঈদ – পুজা – পার্বনে।  আমরা বাংলাদেশ থেকে স্থানগত ভাবে দূরে, কিন্তু একদিনের জন্যও বাংলাদেশ আমাদের কাছ থেকে দূরে নয়। 

মার্কিন যুক্তরাষ্ট্রে অনাবাসী বাংলাদেশিদের আগমন খুব দীর্ঘদিনের নয়। অথচ এই স্বল্প সময়ের ভেতরেই তারা এই দেশে নিজের জন্য একটি সম্মানজনক স্থান করে নিতে সক্ষম হয়েছে। শুধু পেশাগত সাফল্যই নয়, বিনিয়োগ উদ্যোক্তা হিসাবেও তারা এখন স্বীকৃত। একথায় কোন আতিশয়োক্তি নেই, মেইন স্ট্রিট থেকে ওয়াল স্ট্রিট, সর্বত্রই আজ বাংলাদেশিরা নিজেদের ভূমিকার জন্য স্বীকৃত, সম্মানিত ও পুরষ্কৃত।

আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের এই উদ্যোগের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এসেছেন বাংলাদেশে সরকার ও বাংলাদেশের প্রধান বানিজ্য সংস্থা সমূহ।

 তিনদিনের এই সম্মেলনে আমরা চেষ্টা করব অনাবাসী বাংলাদেশিদের সাথে বাংলাদেশের সরকারি সংস্থা ও বেসরকারি সংস্থা সমূহের সাথে একটি মেলবন্ধন গড়ে তুলতে। আমাদের সুযোগ সীমিত, সামর্থ্য তার চেয়েও কম। কিন্তু মাতৃভূমির প্রতি যে অনিঃশেষ ঋণ, তার তাগিদ থেকেই এই ক্ষুদ্র আয়োজন। আপনাদের সাহায্য ও সমর্থন আমাদের পাথেয় হয়ে থাকবে।

উদ্বোধনী দিনে রাজীব ভট্টাচার্য ও দিনাত জাহান মুন্নীর এককক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও বাংলাদেশ সরকারের উন্নয়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সুভাষ সিংহ রায় কর্তৃক সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদ হোসেন, ডঃ নূরন নবী, মাহির আলী খান রাতুল ও রিয়াদ হোসেন আলোচনা করেন। রাত ১২টায় অনুষ্ঠানের সমপ্তি হয়। আগাশিকাল শনিবার ও রোববার সকাল ১১টায় থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

https://www.facebook.com/USANewsNY/videos/240769499942634/

https://www.facebook.com/USANewsNY/videos/287488962084415/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV