নিউইয়র্কে শিল্পী ও অভিনেত্রী তিন্নির প্রথম বিবাহ বার্ষিকী
নিউইয়র্ক: সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী তিন্নির প্রথম বিবাহ বার্ষিকী ও সংবর্ধনা সম্পন্ন হল গত ২৭ মার্চ রোববার নিউইয়র্কের জ্যামাইকায় তাজমহল রেস্টুরেন্ট ও পার্টি হলে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ছাড়াও আমেরিকার মূলধারার বিশিষ্ট রাজনীতিবিদ ও ২০১০ সালের প্রাইমারি ইলেকশনে রিপাবলিকান পার্টি থেকে গভর্নর নমিনী রিক লাৎজিও উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে নব-দম্পতিকে অশীর্বাদ করেন ডেমোক্র্যাট নেতা মোর্শেদ আলম, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান এমডি, ইন্টারকন্টিনেন্টাল লেদার ইনকর্পোরেশনের চেয়ারম্যান কমল কে ঘোষ, এটর্নি অশোক কে কর্মকার, বিশিষ্ট কমিউনিটি নেতা বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বি, সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ, ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান, ডা. মেসের আহমেদ, সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া জিকো, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিজুর রহমান ও ডা. মঞ্জিলা হাসান রহমান, লেখক মো. শাহ আলম, অবসর প্রাপ্ত যুগ্ম সচিব অরুন কান্তি অধিকারী, ইঞ্জিনিয়ার কবির দে ও শিল্পী মো. হাফিজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য গত ২০১০ সালের ২৭ মার্চ ঢাকার সেনাকুঞ্জে মাহবুবুল আলম সাগরের সাথে তিন্নির শুভ বিবাহ সম্পন্ন হয়। তিন্নি ২০০০ সালে নিউইয়র্কে বাংলা টিভি আয়োজিত নতুন কুঁড়ি প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ও অভিনয়ে চ্যাম্পিয়ন ও আঞ্চলিক গানে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। তারপর থেকে নিউইয়র্ক ও ঢাকার সাংস্কৃতিক জগতে তিন্নির সাবলিল পদচারণা শুরু হয়। ২০০৮ সালে এনটিভি ও একেটেল হিপ হিপ হুরে লাইভ শো-তে তিন্নির সাক্ষাৎকার ও গান সরাসরি সম্প্রচারিত হয়। এছাড়া বসুন্ধরা তারকালাপ ছিল তিন্নির দ্বিতীয় লাইভ শো। ২০১০ সালে চ্যানেল আই-তে প্রচারিত কনফিউশন নাটকে মূল চরিত্রে অভিনয় করে বিপুল দর্শক সাড়া পেয়েছেন। সম্প্রতি এনটিভিতে প্রচারিত ২০১১ সালের ভ্যালেন্টাইনস্ ডে’র শো ‘ভালবাসার গল্প’তে তিন্নি অংশগ্রহণ করেন।

আসছে জুন মাসে নিউইয়র্কের কুইন্স কলেজ থেকে তিন্নি গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল ফিল্ম মেকিং এ তার গ্রাজুয়েশন সম্পন্ন করতে যাচ্ছেন। তার বর মাহবুবুল আলম সাগর নিউইয়র্কের ডেব্রি ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে এমবিএ করছেন।তিন্নির বাবা আব্দুস সালাম বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী যিনি রাজবাড়ী চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গত দেড় যুগ ধরে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। তিন্নি মা মিসেস কুমকুম বেগম একজন গৃহিনী।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030