Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রোহিঙ্গা নির্যাতনের গোপন ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 27, 2018 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের রোহিঙ্গাদের উপর চালানো জাতিগত নিধনযজ্ঞের পেছনে মিয়ানমারের সেনাবাহিনীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছে সুইজারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। এ দাবির পেছনে প্রমাণ হিসেবে সংস্থাটি বৃহ¯পতিবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গা নিধনের পূর্বে এ ভিডিওটি ধারণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, মিয়ানমার সেনাবাহিনীর একজন সদস্য রাখাইনের স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে দিচ্ছে কেন ও কীভাবে এ অঞ্চল থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করা হবে। এ থেকে স্পষ্ট হয় যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান পরিচালনার পরিকল্পনা করে আসছিল দেশটির সেনাবাহিনী। প্রকাশিত মূল ভিডিওটির দৈর্ঘ্য ৮ মিনিটেরও অধিক। সেখানে একজন সেনাসদস্যকে স্থানীয়দের রোহিঙ্গাদের বিরুদ্ধে উস্কে দিতে দেখা যায়। ওই সদস্য বলতে থাকে, রোহিঙ্গারা আস্তে আস্তে রাখাইন এবং পর্যায়ক্রমে সমগ্র মিয়ানমার দখল করে নেবে। তাদের উচ্চ জন্মহারকে দেশের জন্য হুমকি বলেন তিনি। 
এ ভিডিও ফুটেজে থাকা প্রমাণের ভিত্তিতে ফোর্টিফাই রাইটসের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেভাবেই হোক রোহিঙ্গা নির্যাতনের প্রমাণ সংগ্রহ করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা নির্যাতনের বিচার নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনর্থক নিষ্ক্রিয়তার কোনো কারণ নেই। মিয়ানমারের বর্তমান অবস্থা যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপন করা প্রয়োজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV