যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা (ভিডিও)
https://www.facebook.com/atv24bd/videos/735891483430869/?t=0
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ২৯ সেপ্টেম্বর শনিবার ওয়াশিংটন প্রেসক্লাবে তার বই ‘এ ব্রোকেন ড্রিম’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম।
রাজনৈতিক আশ্রয় বিষয়ে সিনহা বলেন, এদেশে আমার কোনও স্ট্যাটাস নেই। আমি একজন শরণার্থী। আমি এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি কিন্তু এখনও এর কোনও সিদ্ধান্ত হয়নি। সিনহা দাবি করেন, তিনি লন্ডনের হাউস অব কমনস, জেনেভা এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও দাওয়াত পেয়েছেন। কিন্তু সিদ্ধান্ত না হওয়ার কারণে তিনি সেখানে যেতে পারছেন না।

সাবেক বিচারপতি যুক্তরাষ্ট্রে নিরাপদ বোধ করছেন না। তিনি বলেন, ‘আমি এত ভীত থাকি যে, আমি ২৪ ঘণ্টা বাসাতেই থাকি।’ তিনি দাবি করেন, সরকারি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে আমার বাসা সব সময় মনিটরিং করে এবং যারা আমার বাসায় যায় তাদের ছবি তোলা হয়।সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ভারতের সমর্থন পায়। শুধু তাই না, ২০১৪-এর নির্বাচনের পরে ভারত যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপিয়ান দেশকে বুঝিয়েছিল এই সরকারকে সমর্থন দেওয়ার জন্য।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর পেয়ে বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা ন্যাশনাল প্রেসক্লাবে উপস্থিত হলেও আমন্ত্রণপত্র না থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেননি। পরে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, জুয়েল বড়ুয়া ও যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও মেরিল্যান্ড স্ট্রেট আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুষ্ঠানের বাইরেই অপেক্ষা করতে দেখা যায়। অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!