Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সেন্টার ফর এনআরবি’র সম্মেলন : প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে সরকার

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: October 3, 2018 | 12:52 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2120976528165177/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMDQwMDM0Mzg2MjU5/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, আমলাতান্ত্রিক সমস্যা দূর করতে শেখ হাসিনার সরকার বিনিয়োগবান্ধব ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। নতুন বিনিয়োগ নীতিমালা করেছে। বিভিন্ন কাজে দীর্ঘসূত্রতা অবসানে নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশে বিনিযোগের বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে।

    
স্থানীয় সময় গত ২৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে কুইন্সের হোটেল হলিডে ইন এ সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘এসো গড়ি মাতৃভূমি’ শীর্ষক এনআরবি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ড. মশিউর রহমান।


সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, এসডিজি’র চিফ কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, বাণিজ্য সচিব শুভাসিশ বোস, বিআইডিএ চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, আইন সচিব শহীদুল হক, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা আনন্দ খিশনান, মার্কিন ব্যবসায় প্রশাসক ম্যান লি, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন্নেসা, নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, ইউএস ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, ফেডারেল রিজার্ভ কর্মকর্তা ইমতিয়াজ চৌধুরী, খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, ক্রীড়া সংগঠক সাইয়েদ উর রব, সমাজকর্মী প্রফেসর হুসেন আরা, সিপিএ আহাদ আলী প্রমুখ।


সম্মেলনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনফারেন্সে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি পৃথক বাণী পড়ে শুনানো হয়।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরী বলেন, দেশ ও প্রবাসের ব্যবসায়ীদের মধ্যে বন্ধুত্ব ও পেশাদার সম্পর্ক স্থাপন করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। তিনি গত কয়েক বছর ধরে ব্যবসায়ীদের কল্যাণে এ প্রয়াসটি চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। আয়োজক এবং প্যানেল বক্তারা সরকারের বিনিয়োগ বান্ধব বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়ে এসেছে নিরাপদ বিনিয়োগের সুযোগ। তারা নিরাপদ বিনিয়োগের সুযোগ নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিটেন্স যোদ্ধাদের অব্যাহত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।


সম্মেলনে বাংলাদেশি-আমেরিকানরা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতাই তাদের বিনিয়োগে বড় বাধা। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত এবং বিনিয়োগবান্ধব হতে হবে। তাহলেই প্রত্যাশিত বিনিয়োগ এবং উন্নতি সাধন সম্ভব হবে। প্রবাসী ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার কাছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসারে সুযোগ সুবিধা বাড়ানোর অনুরোধ জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/171305510415623/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMDk5MjkxMDQ3MDAw/

https://www.facebook.com/USANewsNY/videos/2221726971406479/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMDQ4NDc3NzE4NzQ4/

https://www.facebook.com/USANewsNY/videos/2001995856758190/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMDU4MDM3NzE3Nzky/

https://www.facebook.com/USANewsNY/videos/349271805816763/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMzgxMzA3Njg1NDY1/

https://www.facebook.com/USANewsNY/videos/313491329205546/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToxOTkwMDMxNTA3NzIwNDQ1/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV