Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসদের স্মরণ সভায় বাংলাদেশে বিশেষ ট্রাইম্যুনাল গঠনের মাধ্যমে সকল সাম্প্রদায়িক হত্যাকান্ডের বিচার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 3, 2018 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা শহীদ মুনির, তপন ও জুয়েল স্মরণ সভায় বাংলাদেশে বিশেষ ট্রাইম্যুনাল গঠন করে জামায়াত-শিবির কতৃক সংঘটিত সকল হত্যাকান্ডের বিচারের দাবি জানান হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র’র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় গত ৩০ সেপ্টেম্বর রোববার জ্যাকসন হাইটসের মামুন’স টিউটোরিয়ালে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আবদুল হাসিব মামুন, স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম প্রমুখ।

 
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন জাসদ নেতা আবুল ফজল লিটন, লিয়াকত হোসেন, নাদের হোসেন, জ্যুতির্ময় দত্ত নিশু, জাকির হোসেন বাচ্চু, মো. পজল আলী, অলি আহাদ, মো. আপন, হুমায়ূন আহমেদ চৌধুরী, আমিনুর রহমান পাপ্পু, শওকত ওসমান, আবুল হোসেন, শাহিনূর কোরেশি প্রমুখ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে জাসদ। তারা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট শাখার নেতা মুনির, তপন ও জুয়েল বিগত ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী এক গণ মিছিলে জামায়াত-শিবির চক্রের হামলায় নির্মমভাবে নিহত হন। রাজাকার মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে জামায়াত-শিবিরের রানীতি নিষিদ্ধ করতে হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV