Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘দুর্নীতির’ বিচার দাবিতে নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 4, 2018 | 2:40 AM

https://www.facebook.com/USANewsNY/videos/286256328642119/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘দুর্নীতির’ বিচার দাবিতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র‌্যালির আয়োজন করা হয়। এসকে সিনহা তার নতুন বই ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান হয় র‌্যালি থেকে। বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থে এসকে সিনহা কল্পনাপ্রসূত, মিথ্যা ও উদ্দেশ্যমূলক বই প্রকাশের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা তথা সরকারের বিরুদ্ধে নানা কল্পকাহিনী রটাচ্ছেন। বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছেন। এটা দেশদ্রোহিতার সামিল। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারপতি সিনহা এবং তার পেছনে মদদদাতাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

 
এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, তোফায়েল আহমেদ চৌধুরী ও রমেশ নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, বাণিজ্য বিষযক সম্পাদক ফরিদুল আলম, কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরা, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, মঞ্জুর চৌধুরী, খান শওকত, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগ নেতা সেবুল মিয়া, স্বেচ্চাসেবক লীগ নেতা দুরুদ মিয়া রনেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থী এসকে সিনহা সহজে গ্রিনকার্ড প্রাপ্তির লোভে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারণায় নেমেছেন।
বক্তারা তার বিরুদ্ধে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ইতোপূর্বে উত্থাপিত দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান। ভাই অনন্ত কুমার সিনহার নামে বিচারপতি সিনহার যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষযটিও তদন্ত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলারও দ্রুত নিষ্পত্তির দাবি জানান বক্তারা। সমাবেশ থেকে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/289196198355921/

https://www.facebook.com/USANewsNY/videos/633065300421698/

https://www.facebook.com/USANewsNY/videos/2149627625364481/

https://www.facebook.com/USANewsNY/videos/1708791999231241/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV