যুক্তরাষ্ট্র আইটি সেক্টরে বাংলাদেশীদের কর্মসংস্থানে পিপল এন টেক
নিউইয়র্ক: ভার্জিনিয়ার ভিয়েনা সিটিতে পিপল এন টেকের কর্পোরেট অফিসের মিলনায়তনে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড জব সেমিনার’ অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ।জব সেমিনারের উদ্বোধন করেন রাষ্ট্রদূত আকরামুল কাদের। বিসিসিডিআই এবং পিপল এন টেকের যৌথ উদ্যোগে এখন থেকে প্রতি মাসের প্রথম রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ জব সেমিনার অনুষ্ঠিত হবে এবং উদ্যমী যুব সমাজকে আইটি সেক্টরের চাহিদানুযায়ী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হবে। প্রয়োজনবোধে আগ্রহীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স দেয়া হবে।রাষ্ট্রদূত আকরামুল কাদের জব সেমিনার উদ্বোধনকালে বলেন, যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরে গুরুত্বপূর্ণ অনেক স্থান দখল করে রয়েছেন বাংলাদেশী-আমেরিকানরা। তাদের মেধাগুণে তারা নিজের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে দেশের ইমেজও মহিমান্বিত করছেন। আমরা আশা করছি আইটি বিশেষজ্ঞরা তাদের সেই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আউটসোর্সিংয়ের ক্ষেত্র প্রসারিত করবেন। পিপল এন টেকের প্রধান নির্বাহী আবুবকর হানিপ বলেন, এ যাবত তিনি ৬০০ বাংলাদেশীকে আইটি সেক্টরে চাকরির ব্যবস্থা করেছেন। চাকরি প্রাপ্তির পথ সুগম করতে তিনি যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন বলে উল্লেখ করেন। চলমান পরিস্থিতিতে উদ্যমী ও মেধাবী বাংলাদেশী-আমেরিকানদের আইটি সেক্টরে কাজে নিয়োগের বিকল্প নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি বিশাল এ কর্মসেক্টরে অধিকসংখ্যক বাংলাদেশেিক সম্পৃক্ত করতে।বিসিসিডিআইয়ের প্রেসিডেন্ট প্রিয়লাল কর্মকার বলেন, সময়ের তাগিদে আমাদের এ উদ্যোগ নিতে হচ্ছে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহা হানিপ, ভিপি ক্রিস্টফার ডোড, বিসিসিডিআইয়ের সাংস্কৃতিক পরিচালক আফরোজা খানম বিথি, প্রোগ্রাম ডাইরেক্টর সামসুর রহমান তুষার, সাবেক প্রেসিডেন্ট ড. আরিফুর রহমান, একতারার প্রতিষ্ঠাতা এবং বিসিসিডিআইয়ের সাবেক পরিচালক শেখ মাওলা মিলন, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ড. আব্দুর রাজ্জাক, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মাজহারুল হক, ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম পান্নাহ এবং বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান জসিমউদ্দিন। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা করেন শাওন। ভার্জিনিয়াসহ ওয়াশিংটন মেট্র এলাকার কম্যুনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








