Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল, নিহত ১

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 11, 2018 | 2:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। ৪ ক্যাটাগরির এ ঝড়ে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে তীব্র ঝড়ো হওয়া ও বর্ষণ চলছে। প্রবল বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলের রাস্তা ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। মেক্সিকোর গলফ অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফফি। খবরে বলা হয়, মাইকেলের আঘাতে ফ্লোরিডার তাল্লাহাসি অঞ্চলে একজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সেখানে গত এক শতকে  আঘাত হানা ঝড় গুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। ২৫০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়াসহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্নিঝড় মাইকেল। ৪ ক্যাটাগরির ঘূর্নিঝড় হিসেবে আঘাত হানলেও এখন মাইকেল ক্যাটাগরি ১ এ নেমে এসেছে। তবে এখনো এটিকে তীব্র বিপজ্জনক ঘূর্ণিঝড় বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ফ্লোরিডা ইমারজেন্সি ম্যানেজমেন্ট  এজেন্সির প্রধান ব্রক লং জানিয়ছেন, প্যানহ্যানডেলে ১৮৫১ সালের পর থেকে মাইকেলই সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, সমুদ্র উপকূলের সঙ্গে তীরবর্তী বসতিরাও ব্যপক বিধ্বংসীতার শিকার হতে যাচ্ছে। উপকূলে মাইলের পর মাইল পানি চলে আসবে। এতে বাড়ির ছাদও পানিতে তলিয়ে যেত পারে। এজন্য ফ্লোরিডার হাজার হাজার মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV