Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে গত বছর কর ফাঁকি, আত্মসাৎ ২১ হাজার কোটি টাকা: টিআইবি

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: March 30, 2011 | 11:06 AM

ই উএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে  ২০০৯-১০ অর্থবছরে কর ফাঁকি ও আত্মসাতের পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা। আজ বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে এ গবেষণা করে টিআইবি।রাজধানীর সিরডাপ মিলনায়তনেএ গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়।এনবিআরের অসংখ্য দুর্নীতি, অনিয়ম অদক্ষতার কথা তুলে ধরে এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আদায় করা রাজস্বের প্রায় ৩ ভাগের একভাগ ও জাতীয় আয়ের প্রায় ২.৮ ভাগ আত্মসাৎ হচ্ছে। সংস্থাটির ৩৮ বছরে ২৬ বার চেয়ারম্যান বদল হয়েছেন। এভাবে বারবার চেয়ারম্যান পরিবর্তন করে একে নেতৃত্ব শূন্য করে রাখা হয়েছে।উৎকোচ ছাড়া এনবিআরে কোনো কাজ না হওয়ার অভিযোগ বহু পুরনো।এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে টিআইএন রেজিস্ট্রেশন, কর অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেটের জন্য প্রত্যেক করদাতাকে গড়ে প্রায় সাড়ে ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।এতে আরো বলা হয়েছে, ২০০৪ সাল থেকে প্রতি বছর রাজস্ব বোর্ডের সিআইসি বিভাগের মহাপরিচালকসহ অন্যরা প্রায় ৭৪ লাখ টাকার পুরস্কার পেয়েছেন। পুরস্কারের জন্য মহাপরিচালক নিজেই নিজের নাম প্রস্তাব করেন।গত বছর এ পুরস্কারের প্রায় ৪ কোটি টাকা নিয়ে অডিট আপত্তি উঠে বলেও জানা গেছে।এছাড়া একজন কমিশনার ৫৩ লাখ টাকা কর দিয়ে ২০ কোটি টাকা সাদা করেছেন বলেও গবেষণায় ওঠে এসেছে।টিআইবি বলছে, মামলার কারণে এনবিআরে নতুন জনবল যোগ হচ্ছে না। তাই অর্ধশিক্ষিত ও অদক্ষ প্রায় অর্ধেক জনবল দিয়ে প্রতিষ্ঠানটি চলছে।প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত এনবিআরের ২ জন সদস্য অভিযোগ করেন, চাঞ্চল্য তৈরির জন্যই এ গবেষণা করা হয়েছে।টিআইবির প্রতিবেদনে এনবিআরকে স্বায়ত্বশাসন দেয়া, সম্পদের হিসাব প্রকাশ, কালো টাকা সাদা করার বিধান বাতিল, অভিযোগের জন্য হটলাইন প্রবর্তন, কমপক্ষে ৩ বছরের জন্য চেয়ারম্যান নিয়োগসহ ৫১টি সুপারিশ তুলে ধরা হয়।তবে এসব সুপারিশের সঙ্গে একমত হতে পারেননি উপস্থিত বিশেষজ্ঞরা। এনবিআরকে স্বচ্ছ ও কার্যকর রাখতে তারা সরকারের সদিচ্ছার উপর জোর দেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV