Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশী আলমগীরের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কম্যনিটির নিরাপত্তার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: March 31, 2011 | 12:48 AM

এনা : দুর্বৃত্তের গুলিতে নিহত মোহাম্মদ আলমগীর হোসেনের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি তার স্ত্রী রেহানা সুলতানা (২৬) এবং ৭ মাস বয়েসী পুত্র আঞ্জিম হোসেনকে যুক্তরাষ্ট্রে আনার জন্যেসংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ জানিয়ে সোমবার অকুস্থল ব্রঙ্কসে শেরমান এভিনিউ এবং ১৬৫ স্ট্রীটের কর্ণারে এক সমাবেশ হয়। বাংলাদেশী ছাড়াও এ সমাবেশে প্রতিবেশী আমেরিকান এবং জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের লোকজনও ছিলেন। সকলেই এ নিষ্ঠুর হত্যাকান্ডের নিন্দা এবং এলাকার নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
সমাবেশে বার্তা সংস্থা এনার সাথে আলাপকালে এলাকার সিটি কাউন্সিলম্যান ফারনান্দো ক্যাবেরা বলেন, দুর্বৃত্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। তবে এজন্যে কম্যুনিটিকে সোচ্চার থাকতে হবে। তদন্ত কর্মকর্তা এবং এমনকি আদালতে গিয়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, এলাকার নিরাপত্তা বিধানে পুলিশের আন্তরিকতার কমতি নেই। এ আন্তরিকতা ফলপ্রসূ হতে পারে এলাকাবাসীর সহায়তা পেলে। নিহত আলমগীরের স্ত্রী এবং শিশু সন্তান প্রসঙ্গে কাউন্সিলম্যান বলেন, যে প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি মারা গেছেন সেই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব এটি। তাকেই যাবতীয় পদক্ষেপ নিতে হবে। তারপর আমরা তদ্বির করতে পারবো। তিনি বলেন, অত্র অঞ্চলের কম্যুনিটি লিডার সোলায়মান আলীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় স্টেট এ্যাসেম্বলীমেনের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর মিস শিনাল বলেন, মোহাম্মদ আলমগীরের পরিবারের ব্যাপারে আমাদের গভীর সমবেদনা রয়েছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো তাদেরকে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্টের আনার জন্যে। এ ব্যাপারে কম্যুনিটির সর্বস্তরের লোকজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইভাবে দুর্বৃত্তদের বিরুদ্ধেও সদা সজাগ থাকতে হবে। কারো আচরণ সন্দেজজনক হলেই পুলিশকে জানাতে হবে। এরপর পুলিশ প্রশাসনের সাড়া না পেলে উর্দ্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ করার বিধান রয়েছে। তবে আমরা যতদূর জেনেছি মোহাম্মদ আলমগীরের হত্যাকান্ডের পর স্থানীয় পুলিশ প্রশাসন আন্তরিক অর্থেই সচেষ্ট রয়েছেন। এ সমাবেশের আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি মো: আজিজ তার বক্তৃতায় প্রচন্ড ক্ষোভের সাথে উল্লেখ করেন, এটাই প্রথম হত্যাকান্ড নয়। সিটির বিভিন্ন বরোতেই বাংলাদেশীরা এহেন নৃশংসতার শিকার হচ্ছেন। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আরো বেশী সক্রিয় হবেন শান্তিপ্রিয় কম্যুনিটি হিসেবে বাংলাদেশীদের নিরাপত্তা বিধানে। তিনি বলেন, মোহাম্মদ আলমগীর হত্যাকান্ডের ন্যায় বিচার চাই এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে আনতে প্রশাসনের আন্তরিক সহায়তা চাই। এম আজিজ কম্যুনিটির সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের নিরাপত্তার প্রশ্নে, কম্যুনিটির সার্বিক কল্যাণের জন্যে। বিক্ষোভ-সমাবেশের প্রধান সমন্বয়কারী সোলায়মান আলীর পরিচালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী রানা ফেরদৌস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিক্ষোভ-সমাবেশের জন্যে গঠিত কমিটির সদস্য সচিব ওসমান চৌধুরী, বাংলাদেশ লীগ অব আমেরিকার সেক্রেটারী আব্দুল কাদের চৌধুরী শাহীন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সেক্রেটারী ফারুক হোসেন মজুমদার, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সেক্রেটারী আতাউর রহমান আতা, স্থানীয় লেটিনো কম্যুনিটির নেতা আব্দুল মালিক, ডেমক্র্যাটিক পার্টির নেতা আব্দুস শহীদ, প্রবাসী নাগরিক কমিটির মহাদেব সরকার প্রমুখ। বিক্ষোভ-সমাবেশের জন্যে গঠিত কমিটির আহবায়ক আজহারুল হক মিলনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, মনির হোসেন, বেস্টওয়ে ফাউন্ডেশনের গোলাম মোহাম্মদ রব্বানী, মোস্তফা হোসাইন মুকুল, আতাউর রহমান সেলিম, আমিন খান জাকির, প্রদীপ মালাকার, বিপ্লব, এ ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানে ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে শিক্ষা বিষয়ক চেয়ারম্যান মিস এগলিনা, স্থানীয় প্রেসিঙ্কটের কম্যুনিটি এফেয়ার্স প্রধান মি. ওয়াকলি এবং আরেকজন কর্মকর্তা মি. বেনেটও বক্তব্য রাখেন। ব্রঙ্কস ডিস্ট্রিক্ট লিডার ইউডিল্কা টাপিয়া সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেছেন। সোলায়মান আলী জানান, কেন্টাকী ফ্রাইড চিকেন এন্ড পিজা স্টোরের আফগান মালিক মীর আহমেদকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম বিক্ষোভে থাকার জন্যে। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। অথচ তারই স্টোরে কর্মরত অবস্থায় আলমগীর গুলিবিদ্ধ হন এবং দুদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ১৪ মার্চ। খুব কাছে থেকে মাথায় গুলিবর্ষণকারী আফ্রিকান-আমেরিকান আহমেল থমাস (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে। এরপর সে দোষ স্বীকার করেছে। জানা গেছে, মোহাম্মদ আলমগীর তার স্ত্রীর জন্যে স্পন্সর করেছেন। সন্তানের কাগজপত্রও জমা দিয়েছেন। এমনি অবস্থায় তিনি মারা গেছেন। তার এ আবেদন প্রসেসিংয়ের জন্যে ইমিগ্রেশনের এটর্নীগণের সহায়তা চেয়েছেন সোলায়মান আলী। তিনি বলেন, ২৭ মার্চ মোহাম্মদ আলমগীরের স্ত্রীর একাউন্টে ৮১৩৪ ডলার এবং বাবার একাউন্টে আরো ৮১৩৪ ডলার প্রেরণ করা হয়েছে। ফিউনারেল বাবদ ব্যয় হয়েছে ৪২৮০ ডলার। সমুদয় অর্থ পাওয়া যায় কম্যুনিটির বিভিন্ন সংগঠন ও দানশিল ব্যক্তিবর্গের কাছ থেকে। আলমগীরের স্ত্রীর নামে ঢাকায় মুগদাপাড়ায় রুপালী ব্যাংক লিমিটেডে সেভিংস্থ একাউন্ট রয়েছে। নম্বর ৮৮২৫। শিশু সন্তানসহ অসহায় পরিবারকে সরাসরি সহায়তা করা যেতে পারে এ একাউন্টে অর্থ পাঠিয়ে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV