বাংলাদেশ সোসাইটির নির্বাচন বিষয়ক অনিয়ম দূর করার দাবী নয়ন-আলী প্যানেলের সংবাদ সম্মেলনে
https://www.facebook.com/USANewsNY/videos/1036722703173460/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToyMDA1MTIzOTgyODc3ODY0/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি সোসাইটির নির্বাচন বিষয়ক বিভিন্ন অনিয়ম ২৪ ঘন্টার মধ্যে সমাধান করে পক্ষপাতহীন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ এই প্যানেলের বাতিল করা দুই সদস্যের প্রার্থীতা পুনর্বহাল দাবী করেছেন। সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টের চাইনিজে গত ৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের। এরপর আবু নাসের সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা আলী ইমাম শিকদার, কাজী আজহারুল হক মিলন, কাজী আজম, মাকসুদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা ফারুক হোসেন মজুমদার, মওলানা মাসুম, ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ প্যানেলের অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবু নাসের তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার কথা ছিলো তা আজ সুদূর পরাহত। কারণ নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করলে ‘নয়ন-আলী’ প্যানেরে দুইজন সদস্যকে আসন্ন নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষণা করে। এতে সোসাইটির নির্বাচে এক কালো মেঘের ছায়া নেমে এসেছে। এবং প্রতিপক্ষ পরিষদের সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী এই নির্বাচনে গঠনতন্ত্র মতে অযোগ্য হলেও নির্বাচন কমিশন তাকে নির্বাচন-যোগ্য বলে ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গঠনতন্ত্র বিরোধী। নির্বাচন কমিশন এখন মূলত: কার্যকরী কমিটির কতিপয় ব্যক্তির স্বার্থ সংরক্ষণে ব্যস্ত।
আবু নাসের আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের রিপেক্ষতা রক্ষায় নির্বাচন কমিশন প্রার্থী এবং ভোটারদের কাছে সকল বিশ্বাস যোগ্যতা হারিয়েছে। কমিশন একটি বিশেষ গোষ্ঠীকে নির্বাচিত করতে ব্যস্ত এবং সকল মহলের কাছে প্রশ্নবিদ্ধ ও নজিরবিহীন নির্বাচন করতে যাচ্ছে। তিনি বলেন, সোসাইটির নির্বাচনে প্রার্থীদের ‘লাস্ট নাম’ দিয়ে ব্যালট পেপার করা হয়ে আসছিলো। এই প্রথম নির্বাচন কমিশন ‘প্রথম (ফাস্ট) নাম’ দিয়ে ব্যালট পেপার প্রস্তÍত করেছে। কিন্তু আমরা বার বার বলার পরও ৪০ বঃসরের ঐতিহ্য ভঙ্গ করে এই কমিশন তার মর্জি মাফিক ব্যালটে পেপার প্রস্তত করেছে। অপরদিকে নির্বাচন কমিশন গঠনতন্ত্র মতে একটি অসম্পূর্ন কমিশন। একজন কমিমনার পদত্যাগ করার কারণে কার্যকরী কমিটি তার মূলপদে নতুন একজনকে নিয়োগ করবে, তা ছিলো গঠনতান্ত্রিক।৭জন নির্বাচন কমিশনারের স্থলে ৬জন কমিশনের সদস্য এবং তারাই নির্বাচন পরিচালনা করছেন।
আবু নাসের বলেন, নির্বাচন ঘিরে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য ট্রাষ্টিবোর্ডের প্রথম সভায় কোন সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে পরবর্তী সভা আহ্বানের জন্য ট্রাষ্টিবোর্ডের সদস্য আজহারুল হক মিলন-কে দায়িত্ব দেয়া হয়। কিন্তু সেই সভায় কেউ কেউ আসলেও অফিস তালাবদ্ধ ছিলো। ফলে সভা না করে ফিরে আসতে হয়।
আবু নাসের তার বক্তব্যে ২৪ ঘন্টার মধ্যে সোসাইটির নির্বাচন বিষয়ক সমস্যা সমাধানের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবী জানান।
সংবাদ সম্মেলনে আলী ইমাম শিকদার তাদের প্যানেলের বিভিন্ন অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং কাজী আজহারুল ইসলাম মিলন ট্রাষ্টি বোর্ডের সভা না হওয়ার প্রেক্ষপট তুলে ধরেন।
মাকসুদুল হক চৌধুরী বলেন, আমরা প্যানেলের পক্ষ থেকে দুজন প্রতিনিধি নির্বাচন কমিশনের সাথে সোমবার (৮ অক্টোবর) সাক্ষাৎ করে ‘নয়ন-আলী’ প্যানেলের দাবী সহ নির্বাচন কমিশনের অনিয়ম তুলে ধরেছি।
নয়ন-আলী পরিষদের সংবাদ সম্মেলন এর লিখিত বক্তব্য :
আপনারা জানেন যে, আগামী ২১ শে অক্টোবর ২০১৮ ইং বাংলাদেশ সোসাইটি ইনক্ এর সর্ব বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্রকরে গত ২২ শে সেপ্টেম্বর তারিখও এই স্থানে আমরা নয়ন-আলী পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। আমরা সময়ের স্বল্পতার কারণে জরুরী ভিত্তিতে আজকের এই সংবাদ সম্মেলন করছি। এই সংবাদ সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদেরকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন এবং প্রানঢালা শুভেচ্ছা।
সম্মানিত বন্ধুগণ,
আমরা গভীর ক্ষোভ এবং দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্ব বৃহৎ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে অবাধ- সুষ্ঠ এবং নিরুপেক্ষ নির্বাচন করার কথা ছিল, তা আজ সুদূর পরাহত। কারণ নির্বাচন কমিশন গত ৪ঠা সেপ্টেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করলে নয়ন-আলী পরিষদের দুই জন সদস্যকে আসন্ন নির্বাচনে অংশ গ্রহনের অযোগ্য বলে ঘোষনা করে। আমাদের সোসাইটির নির্বাচনে আজ এক কালো মেঘের ছায়া নেমে এসেছে। এবং প্রতিপক্ষ পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এই নির্বাচনে সংবিধান মতে অযোগ্য হলেও নির্বাচন কমিশন তাকে নির্বাচন-যোগ্য বলে ঘোষনা করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। নির্বাচন কমিশন এখন মূলত কার্যকরী কমিটির কতিপয় ব্যাক্তির স্বার্থ সংরক্ষনে ব্যস্ত।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
এই নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় নির্বাচন কমিশন প্রার্থী এবং ভোটারদের কাছে সকল বিশ্বাস যোগ্যতা হারিয়েছে। এই কমিশন একটি বিশেষ ঘোষ্ঠীকে নির্বাচিত করতে ব্যস্ত। নির্বাচন কমিশন এখন সকল মহলের কাছে প্রশ্নবিদ্ধ এবং নজির বিহীন নির্বাচন করতে যাচ্ছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে লাষ্ট নাম দিয়ে ব্যালেট পেপার করা হয়ে আসছিল। এই প্রথম নির্বাচনন কমিশন প্রথম নাম দিয়ে ব্যালেট পেপার প্রস্তুত করেছে। কিন্তু আমরা বার বার বলার পরও ৪০ বৎসরের ঐতিহ্য ভঙ্গকরে এই কমিশন তার মর্জি মাফিক ব্যালেট পেপার প্রস্তুত করেছে।
প্রিয় সাংবাদিক বন্ধগণ,
নির্বাচন কমিশন সংবিধান মতে একটি অসম্পূর্ণ কমিশন। নির্বাচন একজন কমিশনার পদত্যাগ করার কারনে কার্যকরী কমিটি তার মূলপদে নতুন একজনকে নিয়োগ করবে, তা ছিল সংবিধানিক। ৭ জন নির্বাচন কমিশনারের স্থলে ৬ জন নির্বাচন কমিশন এই নির্বাচন করেছেন।
প্রিয় সাংবাদিক বন্ধগণ,
আমরা সংবিধান অনুযায়ী সকল পথ অতিক্রম করে সর্বশেষে আপনাদের কাছে এসেছি। ট্রাষ্টী বোর্ড প্রথম সভায় কোন সিদ্ধান্ত না নিতে পারায় পরবর্তী এক সপ্তাহের মধ্যে সভা ডেকে সিদ্বান্ত নেওয়ার সিদ্বান্ত গৃহিত হয়। এই সভা ডাকার দ্বায়িত্ব প্রদান করা হয়েছিল ট্রাস্টী বোর্ডের সদস্য জনাব আজহারুল হক মিলনকে। এবং এই এক সপ্তাহের মধ্যে সভা ডাকা হয়। সেই সভায় কেউ কেউ আসলেও অফিস তালাবন্ধ ছিল। সোসাইটির উর্ধ্বতন নেতাকে ফোন করেও পাওয়া যায়নি। আমরা সভা না করে ফিরে আসি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
ব্যালেট লাষ্ট নাম দিয়ে করার নিয়ম থাকলেও তা কমিশনারা সেই ধারাকে ভঙ্গ করে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি, এবং সকল অনিয়মের অবসান করে সুষ্ট নির্বাচনের নিশ্চয়তা প্রদান করার অনুরোধ করছি।
(আবু নাসের)
চেয়ারম্যান
নির্বাচন পরিচালক কমিটি
নয়ন-আলী পরিষদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!