নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী : নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবন করার ঘোষণা
https://www.facebook.com/USANewsNY/videos/325988668178234/
ইউএসএনিউজঅনলাইন.কম: নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক’র নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী। সিটির উডসাইডস্থ গুলশান টেরেসে স্থানীয় সময় শনিবার আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় এসোসিয়েশনের নতুন কমিটি। কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলন মেলা। অনুষ্ঠানে ছিল বাংলাদেশী রকমারি খাবার আয়োজন, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটি ইন্ক’র সাবেক সভাপতি ফার্মাসিস্ট মোহাম্মদ আক্তার হোসেন। সংগঠনের উপদেষ্টা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র সভাপতি মোহাম্মদ শাহ


নেওয়াজ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপদেষ্টা ড. এসএ শেলী, কাজী জামান বিটু. আবদুল আজিজ ও আবদুল হাই, বাংলাদেশ সোসাইটির
সভাপতি পদপ্রার্থী আবদুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, জাতীয় পার্ট্ যিুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ব্ংালাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, মানবাধিকার কর্মী শাহ শহীদুল হক সাঈদ। অভিষেক পর্বে সভাপতিত্ব ও নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ফার্মাসিস্ট মোহাম্মদ আক্তার হোসেন।


পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান দেওয়ান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সবিতা দাস। এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শপথের পর অতিথি সহ নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ আক্তার হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয় সনদ পত্র।


নতুন কর্মকর্তাদের শপথ শেষে এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবু সায়েম ঢালীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দেওয়ান, আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী কায়্যূম উদ্দিন, সদস্য সচিব মনসুর আহমদ, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট ফরিদা ইয়াসমিন, মাকসুদা আহমেদ, এস আর লিংকন, আবদুর রব বাবুল, দুলাল প্রমুখ।


প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে আগামী দু’বছরের মধ্যে নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবন করা হবে বলে ঘোষণা দেন।


বক্তারা বলেন, এ ধরণের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার সুযোগ হয়। মুন্সিগঞ্জ-বিক্রমপুরের কৃতি সন্তানদের নানা অবদানের কথা উল্লেখ করে মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ দেশ-প্রবাসের কল্যাণমুখি কার্যক্রম হাতে নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো গান-নাচের জমকালো পরিবেশনা। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জুঁই ইসলামের পরিচালনায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন রানো নেওয়াজ, শারমিন তানিয়া, সবিতা দাস, মনিকা দাস প্রমুখ। নৃত্যে ছিলেন নীরা। এ উৎসব আয়োজনে প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক’র কর্মকর্তাবৃন্দ।


মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের অভিষিক্তরা হলেন, কার্যকরী কমিটি : সভাপতি আবু সায়েম ঢালী, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি জহিরুল আমিন ফারুক, সেলিম ঠাকুর, মো: মামুন শেখ, মো: নাদিম আহমেদ, মো: আনোয়ার শেখ ও কাজী কাইয়্যূম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক নুসরাত শারমীন, প্রচার সম্পাদক কাজল মাঝি, সাংস্কৃতিক সম্পাদিকা জুই ইসলাম, সহকারী সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা দাস, সমাজ কল্যাণ সম্পাদিকা আসমা আজিজ, আন্তর্জাতিক সম্পাদিকা আইনুন রিবিন, ক্রীড়া সম্পাদক মো: সবুজ, আপ্যায়ন সম্পাদিকা সায়মা জামান, সদস্য মো: আবুবকর, মাহমুদুল হাসান, মো: অপু, মো: মিলু, মো: রোমান ও মো: রতন শেখ।


উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন, উপদেষ্টা মো: আখতার হোসেন, ড. এস আই শেলী, লে: কর্নেল (অব) আবদুল মালেক, মুক্তিযোদ্ধা সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিম, মো: রফিকুল ইসলাম, কাজী জামান বিটুু, মো: আবদুল আজিজ ও মো: আব্দুল হাই।
https://www.facebook.com/USANewsNY/videos/2013338455622876/
https://www.facebook.com/USANewsNY/videos/870185630038974/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!