Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

৯ ধরণের ক্ষুদ্র প্লাস্টিক খাচ্ছে মানুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 23, 2018 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মানবদেহ নিয়মিতভাবে প্লাস্টিক দিয়ে দুষিত হচ্ছে। বিজ্ঞানীরা প্রথমবারের মে তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা রোজ যা খাই এবং পান করি তার প্রায় প্রতিটিতেই অতি ক্ষুদ্রাকৃতির প্লাস্টিক পাওয়া গেছে।

এতদিন পর্যন্ত প্লাস্টিকের ক্ষতি বিষয়ক প্রায় প্রতিটি গবেষণাই ছিলো প্রকৃতি কেন্দ্রিক। এই প্রথমবারের মতো মানবদেহে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা করা হলো। গবেষণায় পাওয়া গিয়েছে মানুষ প্রতিদিন ৯ প্রকারের ক্ষুদ্রাকৃতির প্লাস্টিক গলাদ্ধকরণ করে। এর মধ্যে কোন কোনটা চিরস্থায়ীভাবে আমাদের দেহে থেকে যায়। মানবদেহে এত ধরণের প্লাস্টিক উপস্থিতিতে হতবাক হয়ে গেছেন গবেষকরা। তারা বলছেন মাছ খেলে বা প্লাস্টিকের বোতলে পানি পান করলেও শরিরে স্থান নেবে প্লাস্টিক! পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষের পক্ষে এখন প্লাস্টিক খাওয়া বা পান করা এড়ানো এক কথায় অসম্ভব। এর ফলে সংক্রামন বাড়া, হজমে সমস্যা সহ নতুন নানান রোগ সুষ্টির প্রবনতা বৃদ্ধি পায়।

এ বিষয়ে গবেষণাটির প্রধান গবেষক ড: ফিলিপ সোয়াবল বলেন, ‘এটা এ ধরণের প্রথম গবেষণা। এর ফলে নিশ্চিত হওয়া গিয়েছে আমাদের সন্দেহ সত্য। বহুদিন ধরেই আমাদের সন্দেহ ছিলো প্লাস্টিক আমাদের পাকস্তলি পর্যন্ত যায়। এর ফলে পেটের অসুখের পরিমান বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রথমবারের মতো মানবদেহে ক্ষুদ্রাকৃতির প্লাস্টিকের প্রমাণ পেলাম। মানব দেহে এর ক্ষতিকর প্রভাব বিষয়ে আরো বিস্তারিত গবেষণা প্রয়োজন।

মেডিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার এ গবেষণায় প্রতিটি মলের স্যাম্পলেই প্লাস্টিক পাওয়া গিয়েছে। এ গবেষণায় যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রাশিয়া এবং অস্ট্রিয়ার অধিবাসিদের মল নিয়ে গবেষণা করা হয়েছে। সবচেয়ে খারাপ মল বলে চিহ্নিত হয়েছে যুক্তরাজ্যের অধিবাসিদের মল। মলে প্রাপ্ত ৯ ধরণের প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পলিপ্রোপাইলিন এবং পলিথিন টেরাফেলাইলেট (পেট)। দুটোই মূলত খাদ্য এবং পনিয় প্যাকেজিং এ ব্যবহৃত হয়। ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ