Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান জাতিসংঘের শুভেচ্ছা দূত

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 23, 2018 | 3:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : শিক্ষা প্রসারে অবদান রাখার সুবাদে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় টিউটোরিং শিক্ষায় সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান জাতিসংঘের শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন।
গত ১৯ অক্টোবর শুক্রবার নাঈমা খানকে ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’র গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তিন বছরের জন্য আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয় জাতিসংঘ। তার এই নিয়োগ কার্যকর হয়েছে গত ১৫ অক্টোবর থেকে। নঈমা খান চতুর্থ এজেন্ডা কোয়ালিটি এডুকেশন উন্নয়নে প্রসারে ও প্রচারণায় আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। তিনি ইউনাইটেড নেশন্সের ২০৩০ এজেন্ডা দ্য ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর অন্তর্ভুক্ত কোয়ালিটি এডুকেশনের প্রসার ও উন্নয়নকল্পে বিশ^জুড়ে প্রচারণায় অংশ নেবেন। ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়ার এক্সিকিউটিভ বোর্ড অব ডিরেক্টর্স’র কো-চেয়ারম্যান ড. আমিন ক্রুজ এই ঘোষনা দেন গত সোমবার। গত ১৯ অক্টোবর শুক্রবার বিকেলে জাতিসংঘের সদর দফতরে তিনতলায় আয়োজিত বর্ণাঢ্য রেডকার্পেট রিসেপশনে নাঈমা খানের হাতে এই শুভেচ্ছা দূত হওয়ার নিয়োগপত্র এবং প্রক্লেমেশন আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সি থেকে নির্বাচিত ইউএস সিনেটর বব মেনেনডেজ, নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আড্রিয়ানো এসপাইলেট, নিউইয়র্ক সুপ্রীম কোর্টের জাজ ড. কারমেন ভেলাজকুয়েজসহ জাতিসংঘের গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ। শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের সনদ গ্রহণের পর নাঈমা খান তার বক্তব্যে শিক্ষার উন্নয়নে তিনি কিভাবে ভূমিকা রাখবেন তার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। সকলে করতালি দিয়ে ও দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য জাতিসংঘের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে। এই সাসটেইনেবল গোল বাস্তবায়নের দায়িত্বে আছে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়া এবং হিস্পানিক-আমেরিকান কংগ্রেস অব প্রেস।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’র ১৭টি বিষয় হলো দারিদ্র বিমোচন, ক্ষুধাহীন বিশ^, সকলের জন্য সুস্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন, লিঙ্গ সমতা, সুপেয় পানি ও স্যানিটেশন, সহজেপ্রাপ্য জ¦ালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উদ্ভাবনা ও অবকাঠামো নির্মাণ, অসমতা কমিয়ে আনা, টেকসই নগরায়ন ও কম্যুনিটি, রেসপনসিবল কনসাম্পশন এন্ড প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইন্সটিটিউশন্স এবং পার্টনারশীপস ফর দ্য গোলস।
খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান ঢাকায় এবং তৎকালীন সোভিয়েট ইউনিয়নে লেখাপড়া শেষে দেশে ফিরে যান এবং স্বল্পকাল জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে তিনি তার স্বামী ড. মনসুর খান এবং পুত্র ইভান খান একত্রে নিউইয়র্কে আসেন। ১৯৮৮ সাল থেকে এখানে তিনি সার্টিফাইড এলিমেন্টারি স্কুল শিক্ষক হিসেবে কাজ করেন। পাশাপাশি নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে স্বামী ড. মনসুর খানের সাথে খানস টিউটোরিয়াল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বাংলাদেশী নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার বিকাশে সহায়তা করে যাচ্ছেন। নিউইয়র্ক সিটিতে খানস টিউটোরিয়ালের ১১টি শাখায় বিপুল সংখ্যক দক্ষিণ এশীয় ছেলে-মেয়ে উচ্চমানের শিক্ষা অর্জন করছে। আমেরিকার মূলধারায় বিপুলভাবে প্রশংসিত খানস টিউটোরিয়াল। ব্যক্তিগতভাবে ইউএস কংগ্রেস, নিউইয়র্ক ষ্টেট, নিউইয়র্ক সিটি, ন্যাসাও কাউন্টি, ব্রঙ্কস বরো থেকে সম্মাননা ছাড়াও ইউনেস্কো সম্মাননা ও ড্যানি গ্রোভার পাওয়ার অব ড্রিমস এওয়ার্ড সহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।
নাঈমা খান জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পাওয়ায় খানস টিউটোরিয়ালের সিইও ড. ইভান খান বলেন, তার প্রয়াত বাবা এবং মায়ের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা খানস টিউটোরিয়াল নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের শিক্ষায় যে সাফল্য বয়ে এনেছে তা নিউইয়র্ক সিটির শিক্ষায় বিশাল অর্জন। নাঈমা খানের এই স্বীকৃতি সেই অর্জনকে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV