Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন ও ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইয়াহু

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: October 24, 2018 | 10:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ও ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়া ছাড়াও দুই বছর ২’শ মিলিয়ন গ্রাহককে বিনামূল্যে ‘ক্রেডিট মনিটরিং সার্ভিস’ দেবে ইয়াহু। ২০১৩ ও ২০১৪ সালে হ্যাকাররা ওই তথ্য ফাঁস করে। এরপর এ নিয়ে আদালতে মামলা গড়ালে গত সোমবার ইয়াহু ক্ষতিপূরণ দিতে রাজি হয়। বিষয়টি ২০১৬ সালের আগে কেউ জানেনি। এধরনের তথ্য ফাঁসের ঘটনায় ইয়াহু’র অস্তিত্ব সংকট দেখা যায়। কোম্পানির সাবেক সিইও ম্যারিসা মেয়ার পদত্যাগ করেন। টাইমস অব ইসরায়েল

এধরনের সংকটে পড়ে ইয়াহু তার ডিজিটাল সার্ভিস ভেরিজন কমিউনিকেশনের কাছে ৪.৮৩ বিলিয়ন ডলারে বিক্রি করে। ভাবমূর্তি ফিরিয়ে আনতে ইয়াহুকে সাড়ে তিন’শ মিলিয়ন ডলারের মূল্য ছাড় দিতে হয়। হ্যাকারদের কবলে ৩’শ কোটি এ্যাকাউন্ট পড়ে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এজন্যে রাশিয়ার যোগসাজস আছে বলেও দাবি করে। ক্যালিফোর্নিয়ার আদালতে শুনানিতে এটি স্থির হয় যে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ২’শ মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইয়াহু’র একাউন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হারিয়েছে। এজন্যে ইয়াহুর কাছে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV