কারো দয়ায় প্রধান বিচারপতি হইনি, নিজ গুণেই হয়েছিলাম : হার্ভার্ডে এস কে সিনহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘কারো দয়া বা সহযোগিতায় প্রধান বিচারপতি হইনি। কিংবা অন্য কোন কারণেও এ পদে অধিষ্ঠিত করা হয়নি। নিজ গুণেই হয়েছিলাম।’ ২১ অক্টোবর রোববার বিশ্বখ্যাত হার্ভার্ডের হিলেল ব্যারেন অডিটরিয়ামে নিজের লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থের ওপর এক আলোচনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারি সাবেক এই বিচারপতি আরো অভিযোগ করেন, ‘ক্ষমতা পেয়ে বঙ্গবন্ধু একনায়ক হয়ে যান। বর্তমান সরকারও জনগণের স্বার্থে কোন কাজ করে না। তারা চাটুকারবেষ্টিত। চোর-ডাকাতদের সুবিধা দেয়। নিজ দলে থাকলে সবঠিক, বিপক্ষে গেলেই শত্রু।’


যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক নির্বাচনে প্রেসিডেন্ট পদে আলগোর এবং জর্জ বুশের প্রসঙ্গ টেনে এস কে সিনহা অভিযোগ করে বলেন, ‘তারা আদালতের রায় মেনে নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে আইন-আদালতসহ সবকিছুতে হস্তক্ষেপ করা হচ্ছে। এভাবে সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে।’‘
জনগণের কল্যাণে আমার অনেক সুপারিশ ছিল। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। এমনকি সরকারের ওপর মহল থেকে আমাকে চাপ দেয়া হতো ক্রিমিনালদের ছেড়ে দিতে। এভাবেই বাংলাদেশে বিচারের নামে মকারি চলছে’-অভিযোগ সিনহার।
এস কে সিনহা বঙ্গভবনকে ‘ব্যাংক ভবন’ হিসেবে অভিহিত করে বলেন, ‘বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।’ এক পর্যায়ে তিনি উল্লেখ করেন যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত মহিউদ্দিন খান আলমগীরকেও ফারমার্স ব্যাংকের লুটপাটের দায় থেকে অব্যাহতি প্রদানের জন্যে চাপ দেয়া হয়েছিল। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!