Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গিটার জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ : শান্তনুর গানে বিমোহিত দর্শক শ্রোতা

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: October 26, 2018 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণে ব্যতিক্রমী এক সন্ধায় গান পরিবেশন করেছেন কলকাতার শিল্পী শান্তনু ভৌমিক। অক্টোবর ১৮ বৃহস্পতিবার জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন নিউইয়র্কের সঙ্গীত অনুরাগী মানুষজন। উল্লেখ্য, ঐদিনেই বাংলাদেশে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘ঘুম ভাঙ্গা শহরে’ আইয়ুব বাচ্চুর গানটি দিয়ে শুরু করেন শান্তনু ভৌমিক, যিনি জনপ্রিয় শিল্পী মান্নাদে’র কাছে হাতে কলমে গান শিখেছেন এবং একই সাথে স্টেজে গান গেয়েছেন।

অনুষ্ঠানের আয়োজক নাসির খান পল আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং রিয়েল স্টেট ব্যবসায়ী সাইফুল তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁর স্মরণে। এরপর শান্তনু সঙ্গীত স¤্রাট মান্না দে সহ বিভিন্ন শিল্পীর অসংখ্য গান পরিবেশন করেন। শান্তনুর সুরের টানে উপস্থিত দর্শকরা নস্টালজিয়ায় পড়ে যান। খুশবু আলমের তবলায় শান্তনুর গানের জাদুতে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল ঐদিন সন্ধায়।রিয়েল স্টেট ব্যবসায়ী জন ফাহিম ও আজহার, ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, এটর্নী নাজমুল, হাসানুজ্জামান হাসান, ডা. কবির, ডা. লতিফ, এড. নাসরিন খন্দকার ফরহাদ, ডা. ওয়াজেদ এ খান, ডা. নার্গিস, মোতাহার হোসেন, মঞ্জুরুল আলম রবিন, ইঞ্জিনিয়ার শহিদ, জহির, পলাশ, আবির আলমগীর, শাহানা রিনা, মানিক, মজিদ আব্দুল শমসের, আবুল কালাম আজাদ, রকিবুজ্জামান খান তনু, ওবায়দুর চেয়ারম্যান, আনোয়ার, রোমানা, আফরোজা রোজি, শিল্পী শহীদ হাসান, স্বপ্না খান, নাজনীন আলমসহ অসংখ্য সঙ্গীতানুরাগী মধ্যরাত পর্যন্ত শান্তনু ভৌমিকের গানগুরো উপভোগ করেন। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন সিরাজ। ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV