Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আইভরি কোস্টে জাতিগত সহিংসতায় ৮০০ নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: April 2, 2011 | 10:05 AM

ইউএসএনিউজ ডেস্ক: আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে ডিউকু শহরে গত এক সপ্তাহে জাতিগত সহিংসতায় অন্তত ৮০০ জন নিহত হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) বরাত দিয়ে বিবিসি আজ শনিবার এ তথ্য জানায়।দেশটির প্রধান বাণিজ্যিক শহর আবিদজানে জাতিসংঘ স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেনি ওয়াতারা ও ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগতদের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।গত নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে বাগবোও নিজেকে বিজয়ী দাবি করেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্টের দপ্তর ছাড়তে অস্বীকৃতি জানান।আইসিআরসি বলছে, হত্যাযজ্ঞের আলামত সংগ্রহের উদ্দেশ্যে আইভরিয়ান রেডক্রসের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার ডিউকু পরিদর্শনে যান। মঙ্গলবার সেখানে ওই হত্যাযজ্ঞ চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।আইসিআরসির এক মুখপাত্র জানান, শহরটিতে বড় ধরনের কিছু একটা ঘটেছে এতে সন্দেহ নেই। তিনি আরও বলেন, রেডক্রস প্রতিনিধিরা সেখানে বহু মৃতদেহ দেখেছে। তাঁরা অন্তত ২৮টি মৃতদেহ স্থানীয় মর্গে পাঠিয়েছে। অন্যদের শিগগিরই সরানো হবে বলে তিনি জানান। জাতিগত সহিংসতায় এ ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV