Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

টাইটানিকই আবার ভাসবে আটলান্টিকে!

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: October 28, 2018 | 10:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টাইটানিকই আবার ভাসবে আটলান্টিকে! সিনেমার পর্দাতে জ্যাক আর রোজের প্রেম দেখে টাইটেনিক মনে গেঁথে রয়েছে সকলের। আটলান্টিকের গভীরে তার হদিস হয়তো মিলেছে কিন্তু চোখে দেখেছেন ক’জন?‌

সেই টাইটানিকই আবার ভাসবে আটলান্টিকে। ২০২২–এ আবার শীতল আটলান্টিকে বুক চিড়ে ভেসে চলবে সেই ঐতিহাসিক বিলাসবহুল প্রাসাদোপম জাহাজ। আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা করেও ফেলেছে অস্ট্রেলিয়ার ব্লু স্টার লাইন নামে একটি সংস্থা। এই টাইটানিক পাড়ি দেবে নিউইয়র্ক থেকে। কোনও একটি নির্দিষ্ট গন্তব্যে তার লক্ষ্য নয়।

সারা পৃথিবী যাতে টাইটানিক দেখতে পায় তার জন্য সব মহাদেশের উপকূলেই ভিড়বে এই বিলাস তরী। 
১৯১২ সালে সেই সলিল সমাধি হওয়া টাইটানিকের আদলেই তৈরি করা হবে নতুন টাইটানিককে। সেই স্মৃতি মনে করিয়ে দিতেই সেই পথে চলবে টাইটানিক টু।  ২,৪৩৫ জন যাত্রী বহন ক্ষমতা থাকবে তাতে। থাকবে তিনটি শ্রেণির কেবিন। অত্যাধুনিক প্রযুক্তি ইঞ্জিন আর র‌্যাডার। ৮৩৫টি কেবিন থাকছে তাতে। বিশ্বের যেকোনও প্রান্তের মানুষ টিকিট কাটতেই পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ