নিউইয়র্কে মূলধারার সাথে বাংলাদেশিদের সমাবেশ বৃহস্পতিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নির্বাচিত প্রতিনিধিগণকে সাথে রেখেই আমাদের এগিয়ে চলার ভিত রচনা করতে হবে- এই স্লোগানে ১ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে ব্যতিক্রমধর্মী এক সমাবেশ হচ্ছে।
মার্কিন কংগ্রেস, নিউইয়র্ক অঙ্গরাজ্য, সিনেট, এ্যাসেম্বলী এবং সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ১৪ ডেমোক্র্যাট প্রার্থী নিয়ে এ সমাবেশ হবে কুইন্সে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে।
৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও এসব প্রার্থীকে বিপুল বিজয়ের পথ সুগম করতে বাংলাদেশিদের এ সমাবেশের গুরুত্ব অপরিসীম বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রবাসীদের অধিকার সুরক্ষায় মূলধারায় সম্পৃক্ততার বিকল্প নেই ।
এতে থাকবেন অঙ্গরাজ্য এটর্নী জেনারেল প্রার্থী লেটিশা জেমস, কংগ্রেস প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়া-করটেজ, ম্যাক্স রোজ, টন শোউজি, গ্রিসেন শার্লি এবং পেরী গারশন, স্টেট সিনেটে জন লু, জেসিকা রামোজ, আলেজান্দ্রা বিয়াগি এবং জুলিয়া সালাজার, স্টেট এ্যাসেম্বলিতে ক্যাটালিনা ক্রুজ, চালূস ফলস, ক্যারিন্স রিইজ এবং মেথিলডে ফ্রন্টুস।
মূলধারায় প্রবাসীদের প্রিয়মুখ মাজেদা এ উদ্দিনের আন্তরিক সহায়তায় এ উদ্যোগ নিয়েছেন ‘আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন’-এর নেতা ফাহাদ সোলায়মান। তাকে সার্বিকভাবে সহায়তা করছেন আরএলবি গ্রুপের সিইও আকতার হোসেন বাদল, পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, জেবিবিএর নেতা মহসিন ননী, আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনর শীর্ষ কর্মকর্তা আমজাদ হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আলম, জাকির এইচ চৌধুরী, এটর্ণী সোমা সাঈদ, রাজনীতিক মিজান চৌধুরী।
এ আয়োজনের উপদেষ্টা পরিষদের রয়েছেন জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য হারুন ভূঁইয়া এবং মোহাম্মদ পিয়ার, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান হাসান, বাংলাদেশ সোসাইটির আহসান হাবি এবং আওয়াল সিদ্দিকী। এনআরবি নিউজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের