Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সাক্ষাত : রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 31, 2018 | 11:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, তার দেশ নির্যাতিত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি বুধবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বলেন, ‘আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখব। পরে প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন সাক্ষাৎ বিষয়ে ব্রিফ করেন। বলেন, প্রেসিডেন্ট ও মার্কিন রাষ্ট্রদূত উভয়ই দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি দিনদিন বেড়ে চলছে। বার্নিকাট সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর মারাত্মক নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশ ভূখন্ডে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে রোহিঙ্গা জনস্রোত সামলাতে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতির কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এরপর বাংলাদেশ অসাধারণ উন্নয়ন করতে সক্ষম হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সংলাপ প্রসঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, সংলাপ অনুষ্ঠান সবসময়ই ভালো।

বার্নিকাট আশা প্রকাশ করেন যে এ সংলাপ দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক ফল বয়ে আনবে। মার্কিন রাষ্ট্রদূত এখানে দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ সরকারসহ সকলকে ধন্যবাদ জানান। বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্ট হামিদ বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বার্নিকাট জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব তার সম্মানে বিদায়ী ভোজের আয়োজন করবেন। শুক্রবার বার্নিকাট তার ঢাকা মিশন শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মানবজমিন   

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ