Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: April 4, 2011 | 3:15 AM

 

ইউএসএ নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন। আজ সোমবার এ ঘোষণা আসতে পারে। আজকের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হতে পারে। গত শনিবার ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা এ কথা জানান।
একনিষ্ঠ সমর্থকদের কাছে ইলেক্ট্রনিক বার্তা পাঠানোর মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রচারাভিযান শুরু করবেন বলে জানা গেছে।ডেমোক্রেটিক পার্টির দুজন কর্মকর্তা জানান, ওবামার ঘোষণা ও কাগজপত্র দাখিলের সময় সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।তবে খুব সম্ভবত সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে (এফইসি) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।শিকাগো-সান টাইমস পত্রিকা জানায়, সোমবারের মধ্যে এফইসিতে নিবন্ধন করতে পারেন প্রেসিডেন্ট ওবামা।
এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।সূত্র জানায়, প্রেসিডেন্ট ওবামা খুদেবার্তা, ই-মেইল ও সামাজিক যোগাযোগের মাধ্যমের সাহায্যে তাঁর ঘোষণা সরাসরি সমর্থকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন।দুই বছর হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে শিকাগোফেরত ডেভিড এক্সেলরড আবারও ওবামার প্রচারাভিযানের কৌশলগত প্রধানের দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছে।এদিকে এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রোমনি ও সারাহ পেলিনের চেয়ে এগিয়ে রয়েছেন ওবামা। এএফপি ও রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV