Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাংস্কৃতিক দম্পতি আনোয়ার সোবানী ও হোসনে আবদাল লিখনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: April 4, 2011 | 8:41 AM

হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংস্কৃতিক দম্পতি তথ্য প্রযুক্তিবিদ আনোয়ার সোবানী এবং শিশু সংগঠন শিরি শিশু সাহিত্যকেন্দ্রের সুহৃদ হোসনে আবদাল লিখন এর ২০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের উদ্যোগে গত ২৬ মার্চ শনিবার, নিউইয়র্ক সিটি ২৩১ ষ্ট্রীট হিলসাইড এভিনিউর উপর বেল পার্ক কমিউনিটি সেন্টারে ৪০ তম মহান স্বাধীনতা দিবস এবং ২০ তম বিবাহ বার্ষিকীর এক ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করেন। বিশিষ্ট সাহিত্যিক, লেখক, কবি ও সাংবাদিক এবিএম সালেহ উদ্দীনের সুচারু উপস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রথমে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে এবং ৫২-এর ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

সন্ধ্যা ৭টায় আজি বাংলাদেশের হৃদয় হতে সমবেত কোরাম পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী, রুনা চৌধুরী, প্রদীপ চক্রবর্তী ও সুস্মিতা চৌধুরী। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন দেবাশীষ অধিকারী ও শর্মিষ্ঠা অধিকারী। নৃত্য পরিবেশন করেন রুচিতা চৌধুরী তৃষ্ণা। সঙ্গীত পরিবেশন করেন সুরকার, গীতিকার ও তরুন সঙ্গীত পরিচালক রাজিব রহমান, সরগম চৌধুরী, গিটার বাজন তরুন চন্দ্র নীলুদা, ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন নাহিয়ান ব্যান্ড গ্রুপ। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ডা: টমাস দুলু রায়। সর্বশেষ সঙ্গীত পরিবেশনায় ছিলেন সুপরিচিত শিল্পী ও কবি দম্পতি সাকিনা ডেনী ও সহিদুল সরকার। এই দম্পতি মধ্যরাত পর্যন্ত স্বাধীনতা দিবসের সঙ্গীত পরিবেশন করে সকলকে মুদ্ধ করেন।পিনপতন নীরবতায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট বাঙ্গালীরা এবং মূলধারার অতিথিদের উপস্থিতিতে হলরুম পূর্ণ ছিল। প্রবাসের কোন অনুষ্ঠান হলেই শুধু বক্তিতার পর্ব। এই অনুষ্ঠানে কোন বক্তিতার পর্ব ছিলনা। এজন্য সকলেই মনভরে অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিজয় পত্রিকার উপদেষ্টা সম্পাদক মাহবুবুর রহমান, শিরি শিশু সাহিত্যকেন্দ্রের কেন্দ্রিয় পরিচালক শিশু সাহিত্যিক হাসানুর রহমান, মুক্তিযুদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সিনিয়র ডেপুটি কমান্ডার ডা: মাসুদুল হাসান এমডি, বার্তা সংস্থা বাপ্সনিউজ এডিটর ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন, উদয়ন শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা: টমাস দুলু রায়, ডা: হেলেন রায়, ডা: মোহাম্মদ নাঈম, ডা: ফেরদৌস হুসনে, শিরি সাহিত্য কেন্দ্র নিউইয়র্কের পরিচালক রবীন্দ্র সঙ্গীত শিল্পী পারভীন রহমান, কারু ও চিত্র শিল্পী বিশ্বজিৎ কুমার চৌধুরী, মিসেস চৌধুরী, সঙ্গীত শিল্পী প্রদীপ চক্রবর্তী, ডা: মেহের আহমদ, ডা: ওয়ালেদ চৌধুরীসহ প্রায় তিন শতাধিক রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সংগঠকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

শেষে আনোয়র সোবানী এবং হোসনে আবদাল লিখন এর ২০ তম বিবাহ বার্ষিকী একটি বিশাল কেক এবং তরুন গীতিকার, সুরকার সঙ্গীত পরিচালক রাজীব রহমান প্রাইমা রহমানের ১০ তম বিবাহ বার্ষিকীর কেক কাঁটা হয়। পহেলা বৈশাখের আমেজে রকমারী মজাদার আয়োজনে নৈশভোজে আপ্যায়ন ছিল প্রশংসনীয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV