Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

সাংবাদিক খাসোগির মৃতদেহ ফেরত চায় পরিবার

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: November 5, 2018 | 11:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগির মৃতদেহ ফেরত চেয়েছেন তার ছেলে আবদুল্লাহ খাসোগি। সঠিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাতে চায় খাসোগির পরিবার। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি কর্তৃপক্ষকে খাসোগির মরদেহ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে। রোববার দেয়া ওই সাক্ষাৎকারে আবদুল্লাহ খাসোগি বলেন, আমি আশা করি তাকে কম যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছিল কিংবা তার দ্রুত মৃত্যু হয়েছিল। তিনি হয়তো শান্তিতে মৃত্যুবরণ করেছেন। এসময় তার ভাই সালাহও সেখানে উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, আমাদের এখন শুধু একটাই চাওয়া। আমরা আমাদের পিতাকে মদিনার আল-বাকি কবরস্থানে সমাহিত করতে চাই।

তিনি আরো জানান, ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আশা করছেন শিগগিরই তাদের বাবাকে সমাহিত করতে পারবেন। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাত মেলানোর জন্য তাকে বাধ্য করা হয়েছিল কিনা প্রশ্নের জবাবে সালাহ বলেন, পরিস্থিতি পুরোপুরি ওরকম ছিল না। মিডিয়া কিছুটা বাড়িয়ে বলেছে। এদিকে তুরস্কের সরকারপন্থি সংবাদপত্র ডেলি সাবাহ জানিয়েছে, জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরব একজন রসায়নবিদ ও বিষবিদ্যার বিশেষজ্ঞকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে পাঠায়। হত্যার সমস্ত প্রমাণ লোপাটই ছিল তাদের উদ্দেশ্য। রসায়নবিদ আবদুল আজিজ আল-জানোবি ও বিশেষজ্ঞ খালেদ ইয়াহিয়া আল-জাহরানি ছিলেন হত্যা পরবর্তী সময়ে সৌদি আরবের পাঠানো গোয়েন্দা দলের সদস্য। তারা ঘটনা উদ্ধারের নামে হত্যার সমস্ত তথ্য লোপাট করে দেয়। তুর্কি গোয়েন্দাদের সৌদি আরব ১৫ই অক্টোবরের পূর্বে কনস্যুলেটে প্রবেশ করতে দেয়নি। পত্রিকাটির দাবি এর পূর্বেই সৌদি আরব খাসোগি হত্যার সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV