Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে “মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ও যুদ্ধাপরাধীদের বিচার” শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: April 4, 2011 | 8:49 AM

ইউএসএ নিউজ:  যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে গত ৩১ মার্চ  জ্যাকসন হাইটসের থাঁন টিউটোরিয়ালে “মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ও যুদ্ধাপরাধীদের বিচার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।  যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড.এ.জয়-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ.মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা,যুব মহিলালীগের যুগ্ম-সম্পাদক,বাংলাদেশ সরকারের সহকারী এটর্ণী জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ফজিলাতুন্ নেসা বাপ্পি।

 

 

সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন ছাত্রলীগের সাবেক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আলোচনা ও প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেন সাবেক ছাত্রনেতা ড.প্রদীপ রঞ্জন কর,মুক্তিযোদ্ধা ডা.মাসুদুল হাসান, শ্রমিকলীগের সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা,মানবাধিকার নেতা রতন বড়ুয়া,মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, ফারুক হোসাইন,আশরাফুজ্জামান, এ.বি.এম.মিজানুর,নুরূল আমিন কতোয়াল, এ.কে.এম.আলমগীর,নুরুন নাহার নেলী প্রমুখ।ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম.জি.মোস্তফা,লিয়াকত হোসেন,মাহবুবুর রহমান টুকু, কাজী আজিজুল হক খোকন, সিটি ছাত্রলীগের সভাপতি জসিম ভূইয়াঁ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ষ্টেট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান জনি,মামুনুর রশীদ মামুন,শুভ্র রায়,শহিদুল ইসলাম,রেজাউল করিম চৌধুরী, সোহেল কোতোয়াল, মো:সানাউল্লাহ, মিথুন কে.সরকার প্রমুখ।বক্তারা বর্তমান সরকারের কাছে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। বক্তাদের প্রশ্নের জবাবে ফজিলাতুন নেসা বাপ্পি বলেন-সরকার অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে প্রবাসী সহ সকল বাংলাদেশীদের প্রাণের দাবী বাস্তবায়ন করবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV