যুক্তরাষ্ট্র’র মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের, সিনেটে রিপাবলিকানরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র’র মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া নির্বাচনী ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অনলাইন বিবিসি ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে। নির্বাচনের আগে যেমনটা পূর্বাভাষ করা হয়েছিল ঠিক যেন তেমনটাই ঘটতে চলেছে। এতে বলা হচ্ছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে যাওয়ায় মারাত্মক এক আঘাত হানা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। অন্যদিকে, ইন্ডিয়ানা, টেক্সাস ও নর্থ ডাকোটার মতো গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা। আগামী ২০২০ সালের আগে যুক্তরাষ্ট্রে আর জাতীয় কোনো নির্বাচন হচ্ছে না। এ সময়ে কংগ্রেসে বিরোধী দল ডেমোক্রেটদের নিয়েই তাকে বাকি ২ বছর পাড় করতে হবে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি গণভোট হিসেবে দেখা হয়।
সিএনএনের প্রজেকশনে বলা হচ্ছে, রিপাবলিকানরা সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ানা ও নর্থ ডাকোটায় ডেমোক্রেট দলের সিনেটরদের পরাজিত করার মাধ্যমে তারা সিনেট তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। এ রিপোর্ট লিখার সময়ে সিএনএনের প্রজেকশন বলছে সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫০। অন্যদিকে ডেমোক্রেটদের আসন সংখ্যা ৩৮। আর কংগ্রেসে ডেমোক্রেটদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৬১। রিপাবলিকানদের ১৬৩। তবে এ রিপোর্ট চূড়ান্ত নয়। এখনও অনেক আসনের ভোট গণনা চলছে। ফলে ক্ষণে ক্ষণে এ ফল পরিবর্তন হচ্ছে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!