Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আমেরিকায় বাংলাদেশ সোসাইটি অফ প্রফেশনালস-বিএসপি’র মেন্টরশীপ প্রোগ্রাম চালু

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: November 7, 2018 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) গত ২৬শে অক্টোবর ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে তাদের মেন্টরশীপ প্রোগ্রাম চালু করে। এই প্রোগ্রামের মাধ্যমে বিএসপি তাদের লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে গেলো। প্রোগ্রামের অংশ হিসেবে বিএসপি এর সদস্য ছাত্রছাত্রীরা তাদের স্ব স্ব মেন্টরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মেন্টরগণ তাদের কর্মস্থলের পাশাপাশি ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। এখানে উল্লেখ করা প্রয়োজন জেপি মরগ্যান, পিডব্লুসি, সিটিগ্রুপ, ফেডারেল রিসার্ভ ব্যাংক, ডয়েচে ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ আমেরিকার প্রথিতযশা কোম্পানিগুলোতে কর্মরত বাংলাদেশী প্রবাসীরা বিএসপি এর আহবানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে যোগ দেন। বিএসপি প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী এবং অন্যান্য সাংগঠনিক কর্মকর্তাগণ তাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সথিকভাবে বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রী এবং মেন্টরদের আহ্বান জানান। অনুষ্ঠানে অর্ধশতাধিক বাংলাদেশী-আমেরিকান স্টুডেন্টস এবং প্রফেশনালস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, ভিপি কামরুল খান, ভিপি সাদিয়া করিম এবং এভিপি সাদিয়া হক বক্তব্য রাখেন। কর্মকর্তাগণ ছাত্রছাত্রী এবং মেন্টরদের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে ইমতিয়াজ চৌধুরী উপস্থিত সকল কে ধন্যবাদ জানান এবং বিএসপি এর এই উদ্দ্যগে এগিয়ে আসার জন্য বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং আমেরিকায় কর্মজীবী বাংলাদেশী কমিউনিটির প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ